বিশ্ব

আরব সাগরে ভারত-পাক নৌজাহাজের সংঘর্ষ, পাক কূটনীতিককে তলব নয়াদিল্লির

  • 8:19 pm - September 16, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার সন্ধ্যায় টহল দিচ্ছিল ভারতীয় নৌসেনা। গ্রাফিক

উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় টহল দেওয়ার সময় ভারতীয় নৌসেনার একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌসেনার একটি টহল জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়ারিচকে তলব করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত টহল দিচ্ছিল ভারতীয় নৌসেনার একটি জাহাজ। এ সময় পাকিস্তানি নৌসেনার একটি টহল জাহাজ দ্রুতগতিতে এসে ভারতীয় জাহাজটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানি জাহাজটি অত্যন্ত বেশি গতিতে এবং বিপজ্জনকভাবে ভারতীয় জাহাজটির দিকে এগিয়ে গিয়ে সংঘর্ষ ঘটায়।

ঘটনাটিকে নিছক সামুদ্রিক দুর্ঘটনা হিসেবে দেখছে না ভারত। দুই দেশের নৌবাহিনীর জাহাজ জড়িয়ে পড়ায় বিষয়টি কূটনৈতিক গুরুত্ব পেয়েছে। এ কারণে পাকিস্তানি শীর্ষ কূটনীতিককে তলব করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানি নৌবাহিনীর এই কর্মকাণ্ড ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত অনুশীলন এবং যুদ্ধজাহাজের টহলসহ নির্দিষ্ট সামরিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আগাম তথ্য আদান-প্রদানের বিধান রয়েছে বলে ভারত জানিয়েছে।

নয়াদিল্লি ঘটনাটিকে ‘অপেশাদার এবং গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে পাকিস্তানকে বার্তাও দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০১১ সালে পাকিস্তানি নৌসেনার জাহাজ ‘বাবর’ এবং ভারতীয় নৌসেনার জাহাজ ‘গোদাবরী’র মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল।

প্রায় ১৫ বছর পর ফের দুই দেশের নৌবাহিনীর জাহাজের সংঘর্ষের ঘটনায় নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

সূত্র: আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রঞ্জিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের…

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।…

অফ-সিজনে মাউন্ট ফুজিতে উদ্ধার অভিযানে ফি নেবে জাপান

জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে পর্যটনের ব্যস্ত মৌসুমের বাইরে ওঠার সময় কেউ বিপদে পড়লে হেলিকপ্টারে উদ্ধার করতে হলে তার কাছ থেকে খরচ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির…

স্টুডেটদের পরিবার আনা কঠিন করছে অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ কার্যত সীমিত করার পরিকল্পনা করছে সরকার। নতুন অভিবাসন ব্যবস্থার আওতায় সাময়িক ভিসার সংখ্যা কমানো,…

নতুন গঙ্গা চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। আগামী ডিসেম্বরেই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার…

৪২ দিনের ব্যবধানে একই হাসপাতালে আবারও আগুন

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার স্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au