বিশ্ব

জাপানে ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান

  • 2:57 pm - September 21, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের সতর্কতা।ছবি : রয়টার্স

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে দেশটির পূর্বাঞ্চল, বিশেষ করে কানতো অঞ্চলে মুষলধারে বৃষ্টি ও প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা পরিস্থিতি আরও অবনতির বিষয়ে সতর্ক করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলের দিকে ঝড়টির প্রভাব আরও তীব্র হতে পারে। টাইফুনটি টোকিও মহানগর এলাকা ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে রাজধানী টোকিওসহ পূর্ব ও মধ্য জাপানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসের আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে ইজু দ্বীপপুঞ্জ ও চিবা প্রিফেকচারসহ জাপানের কয়েকটি উপকূলীয় এলাকায় কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ৩০০ মিলিমিটারের বেশি হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নির্দিষ্ট কিছু এলাকায় কয়েক ঘণ্টা ধরে একই স্থানে ভারী বৃষ্টি ঝরিয়ে যেতে পারে এমন ‘রৈখিক বৃষ্টিবলয়’ তৈরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি বাড়বে।

টাইফুনের প্রভাবে জাপানে চলমান এশিয়ান গেমসের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত অশ্বারোহী প্রতিযোগিতার একটি অংশ স্থগিত করে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঝড়ের সম্ভাব্য প্রভাব বিবেচনায় এশিয়ান গেমসের আয়োজকরাও বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে সতর্কতা জারি করেছিলেন।

দুজুয়ানের প্রভাবে শুধু বৃষ্টিই নয়, শক্তিশালী বাতাসের কারণে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা এবং পরিবহনেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে এবং ভারী বৃষ্টির কারণে ভূমিধসপ্রবণ ও নিচু এলাকাগুলোতে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানে টাইফুনের প্রভাবের পাশাপাশি সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ফলে নতুন করে অতিবৃষ্টির সঙ্গে আগের জমে থাকা পানির প্রভাব যুক্ত হয়ে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে টাইফুন দুজুয়ানের গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ। ঝড়ের গতিপথ সামান্য পরিবর্তন হলেও এর প্রভাব পড়তে পারে এমন এলাকায় আগাম সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এই শাখার আরও খবর

যুবলীগকর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে যুবলীগের কর্মী প্রকৌশলী রিফাত আহমেদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত…

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞার পরিকল্পনা প্রস্তুত…

আজমুল হত্যা মামলায় চারজনের নাম, নেই গ্রেপ্তার 

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অন্যতম…

নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে সরকারি স্কুল বন্ধ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য বিক্ষোভ ও লংমার্চ ঘিরে নিরাপত্তা শঙ্কায় সোমবার কয়েকটি সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্কুল কর্তৃপক্ষ আগেই শিক্ষার্থীদের অভিভাবকদের…

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা….

স্কুলে বোরকা নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করতে যাচ্ছে ইতালি

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au