বিশ্ব

ভারত-পাকিস্তানের সংঘাত মিটমাট করতে চান ট্রাম্প

  • 5:15 pm - May 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মেলবোর্ন, ০৮ মে- কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ভারতের অভিযানের জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ভারত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এর পরই  ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এটা ভয়াবহ। আমি উভয় দেশকেই খুব ভালো করে চিনি। আমি চাই তারা বিষয়টা মিটিয়ে ফেলুক। আমি চাই তারা থেমে যাক, এবং আশা করি তারা এখনই থামবে।”

ওভাল অফিসে সাবেক সিনেটর ডেভিড পার্ডুকে চীনে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ পড়ানোর পর ট্রাম্প আরও বলেন, “আমার অবস্থান হলো—আমি দু’পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি প্রস্তুত।”

ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান বহুদিন ধরেই দ্বন্দ্বে লিপ্ত, এবং এই উত্তেজনা অনেকটা প্রত্যাশিতই ছিল।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র চায় এই ‘টিট ফর ট্যাট’ থেমে যাক। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি অবশ্যই করব।”

কী ঘটেছিল?

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে দায়ী করেছে ভারত, যেটি লস্কর-ই-তইয়্যবার শাখা বলে জানায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চরমে পৌঁছেছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, স্থগিত হয়েছে বাণিজ্য ও ভিসা কার্যক্রম।

পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতের সেনাবাহিনীতে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, “কীভাবে, কোথায় ও কখন আঘাত হানা হবে-সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীর।”

মোদী আরও জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেওয়া আমাদের জাতীয় সংকল্প’ এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর ওপর ‘সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা’ রাখেন।

এরপর পাকিস্তানে হামলার প্রস্তুতি নিতে থাকে ভারত। হামলার আশঙ্কায় বিমানবন্দরে ভারতীয় বিমান উঠানামা বন্ধ করে দেয় পাকিস্তান।

পেহেলগামে হামলার জবাবে ঠিক দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে ভারতের বিমানবাহিনী

পাকিস্তানের অভ্যন্তরে অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালায়, যেগুলোকে তারা ‘জঙ্গি ঘাঁটি’ হিসেবে চিহ্নিত করেছে। ভারত এই সামরিক অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তান এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের ওপর ‘সরাসরি আঘাত’। এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে এগিয়ে এসেছেন ট্রাম্প।

 

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au