লিড নিউজ

তুরস্কের সঙ্গে সংঘাতের অবসান, চার দশক পর নিজেদের বিলুপ্ত ঘোষণা করল পিকেকে

  • 3:02 am - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
পিকেকেতে রয়েছেন অনেক নারী যোদ্ধাও। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

মেলবোর্ন, ১৩ মে— স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তুরস্কের সঙ্গে চার দশকের রক্তক্ষয়ী লড়াইয়ের পর নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। একই সঙ্গে দলটি সব ধরনের সশস্ত্র কর্মকাণ্ড বন্ধেরও ঘোষণা দিয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পিকেকের সদস্য ও তুরস্কের নেতারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৪ সালে পিকেকে তুরস্কের বিরুদ্ধে তাদের সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু করে। দলটির লক্ষ্য ছিল একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠন করা। তুরস্ক ও পিকেকের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এতে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং সামাজিক উত্তেজনাও বেড়েছে।

পিকেকের এই সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশ তুরস্কের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে—যেখানে কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের বাহিনীর মিত্র হিসেবে কাজ করছে।

তুরস্ক পিকেকের সিদ্ধান্তকে স্বাগত জানালেও দেশটি শান্তির নিশ্চয়তা দেয়নি। তবে পিকেকেকে নিরস্ত্র করতে জটিল আইনি কাঠামো তৈরি করছে তুরস্ক। দেশটি ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

তুরস্কের ৮ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২০ শতাংশই কুর্দি।

পিকেকের নেতা আবদুল্লাহ ওজালান ১৯৯৯ সাল থেকে তিনি ইস্তাম্বুলের দক্ষিণে একটি দ্বীপে বন্দি অবস্থায় আছেন। সোমবার জানানো হয়, তিনি এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পরিচালনা করবেন।

পিকেকে দল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে একটি সুযোগ করে দিচ্ছে। তিনি মূলত কুর্দিদের বসবাস করা দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়ন বাড়াতে পারেন—যেখানে বিদ্রোহ বহু দশক ধরে আঞ্চলিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au