বিনোদন

ছিলেন প্রসাধনী বিক্রেতা, অতঃপর যেভাবে ভাগ্যবদল এই অভিনেতার

  • 8:26 pm - April 19, 2025
  • পঠিত হয়েছে:৬৪৪ বার
ছবি: সংগৃহীত

ছিলেন কৌতুক অভিনেতা। এক সিনেমা দিয়েই ঘুরে যায় তাঁর ক্যারিয়ার। এখন বড় পর্দা, ওটিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। তিনি আর কেউ নন, আরশাদ ওয়ার্সি। আজ ১৯ এপ্রিল এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক আরশাদ সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।

মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম। বাবা আহমেদ আলী খান ছিলেন কবি। ছদ্মনামে কাজ করেছেন হিন্দি সিনেমায়ও। তবে একটা সময়ে পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। ফলে কিছুদিন এতিমখানায়ও থেকেছেন তিনি। দশম শ্রেণি পর্যন্ত পড়ার পর স্কুল ছাড়েন। বাধ্য হয়ে বেছে নিতে হয় বিক্রয়কর্মীর পেশা। বাড়ি বাড়ি গিয়ে প্রসাধনী বিক্রি করতেন। তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর। আশির দশকের শেষের দিকে দুটি সিনেমায় একটি নাচের দলের হয়ে পারফর্মও করেন।

ভাগ্যবদলের শুরু হয় ১৯৯১ সালে। একটি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ১৯৯২ সালে ২১ বছর বয়সে ওয়ার্ল্ড ড্যান্স চ্যাম্পিয়নশিপে আধুনিক জ্যাজ ক্যাটাগরিতে চতুর্থ পুরস্কার পান। পরে নিজেই নাচের স্টুডিও চালু করেন।

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরি কি রাজা’ ছবির শিরোনাম সংগীত কোরিওগ্রাফি করার সুযোগ পান। এ সময়ই তাঁকে জয়া বচ্চন সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।

১৯৯৬ সালে অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘তেরে মেরে স্বপ্নে’ সিনেমায় সুযোগ পান। এর ধারাবাহিকতায় আরও কিছু সিনেমা করেন। তবে তাঁর জীবন বদলে যায় ২০০৩ সালে রাজকুমার হিরানীর ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় অভিনয় করে। এ ছবিতে সার্কিট চরিত্র তাঁর ক্যারিয়ারের বাঁকবদল এনে দেয়। জনপ্রিয়তার সঙ্গে জোটে পুরস্কারও।

এরপর এই ‘মুন্না ভাই’, ‘গোলমাল’ ও ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজি ছাড়াও ‘অ্যান্থনি কৌন হ্যায়?’, ‘ধামাল’ তাঁকে কমেডি অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। নাসিরউদ্দিন শাহর সঙ্গে ‘ইশকিয়া’ ও অক্ষয় কুমারের সঙ্গে ‘জলি এলএলবি’ সিনেমা তাঁর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে।

গত কয়েক বছরে সেভাবে বলার মতো সিনেমা নেই আরশাদের। তবে ওটিটিতে তাঁর শুরুটা হয়েছে দুর্দান্ত। ‘অসুর’ সিরিজে তাঁর অভিনীত ‘ধনঞ্জয় রাজপুত’ চরিত্রটি ব্যাপক আলোচিত হয়।

সূত্র: আইএমডিবি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

আবারও ধনীদের তালিকার শীর্ষে শাহরুখ খান

মেলবোর্ন, ১৪ মার্চ- বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান আবারও আন্তর্জাতিক ধনীদের তালিকায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন করে…

নেটদুনিয়ায় ঝড় তুলেছে রাক্ষসের প্রথম পোস্টার

মেলবোর্ন, ১৩ মার্চ-  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা রাক্ষস-এর অফিসিয়াল পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ)…

‘অ্যাভাটার ফোর’-এর ভবিষ্যত কী? মুখ খুললেন নির্মাতা

মেলবোর্ন, ১১ মার্চ- হলিউডের জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন, ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি নির্মাণের সম্ভাবনা এখনও রয়েছে। তবে সেটি অনেকটাই নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়া ও…

ইন্ডিয়া গেটে বলিউডের ইভেন্ট স্থগিত

মেলবোর্ন, ১০ মার্চ-  মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব এবার পড়েছে বলিউডেও। বহুল প্রতীক্ষিত বড় বাজেটের সিনেমা ‘রামায়ণ’ ঘিরে পরিকল্পিত একটি বড় আয়োজন…

জুনিয়র এনটিআরকে দেখতে হাসপাতালে ভক্তদের ঢল, নিয়ন্ত্রণে লাঠিচার্জ

মেলবোর্ন, ৯ মার্চ- ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর উপস্থিত হলে সেখানে হাজারো ভক্তের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।…

শাহরুখ-রজনীকান্ত ক্যামিও চূড়ান্ত, এলো ভেতরের খবর

মেলবোর্ন, ৬ মার্চ- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য। নেলসন দিলীপকুমারের আসন্ন ব্লকবাস্টার ‘জেলার ২’ ছবিতে একই ফ্রেমে দেখা যাবে বলিউডের কিংবদন্তি শাহরুখ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au