বিশ্ব

গাজা যুদ্ধ: ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

  • 3:59 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ছবি : বিবিসি

মেলবোর্ন, ২১ মে- গাজায় ‘অসহনীয়’ সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অফ কমন্সে জানিয়েছেন যে তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।

“আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে”।

তিনি আরও জানিয়েছেন যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’।

তার মতে সেখানকার সংঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ করেছে। তিনি বলেছেন, গতকাল ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে যা অত্যন্ত ‘জঘন্য’।

মি. ল্যামি বলেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে’।

“আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে”।

ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ”গাজা যুদ্ধ আপনাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করছে”। তার মতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে।”

তিনি বলেন “প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনি শেষ করুন এবং সাহায্য যেতে দিন”।

ওদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন “বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না”।

তিনি বলেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি।

“যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেয়ার কারণে’ অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি দেশটির নিজের বিষয়,” লিখেছেন তিনি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au