বিশ্ব

আন্তর্জাতিক চাপে নেতানিয়াহুর নতিস্বীকার, গাজায় ঢুকল ১০০ ত্রাণবাহী ট্রাক

  • 7:27 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন, ২১ মে- গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ একাধিক দেশ ইসরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারির পর চাপের মুখে নতিস্বীকার করলেন বেনয়ামিন নেতানিয়াহু। গাজায় আরও ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো তার প্রশাসন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২০ মে) সকালে পাঁচটি ট্রাকের পরে রাতে আরও ১০০টি মানবিক সাহায্যবাহী (খাদ্য, পানি এবং ওষুধ) ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েলি সেনারা।

বর্বর ইসরায়েলের আড়াই মাসের অবরোধের ফলে গাজায় চলছে নীরব দুর্ভিক্ষ, অনাহারে আছেন অন্তত পাঁচ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বোমা-ক্ষেপণাস্ত্রের পাশাপাশি, অনাহারে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ।

বিশেষ করে শিশুরা। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার সংবাদমাধ্যম বিবিসিকে মঙ্গলবার জানিয়েছিলেন পর্যাপ্ত ত্রাণ না পৌঁছোলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর!

তার পরেই ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ একাধিক দেশ ইসরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছিল। আন্তর্জাতিক সেই চাপের মুখেই নেতানিয়াহু সরকার শেষ পর্যন্ত ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিল।

জাতিসংঘেরর মানবিক সহায়তা বিভাগের আধিকারিক জেনস লার্কে মঙ্গলবার বিকালে জেনেভায় বলেন, আমরা গাজায় আরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি। ত্রাণ না পৌঁছালে ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছিল সংস্থাটি।

প্রসঙ্গত, স্বাধীনতাকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের হামলার পরেই অভিযান শুরু করেছিল তেলআভিভ।

কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের ১৫ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দু’পক্ষ। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা।

একই সঙ্গে গাজা ভূখণ্ডে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করাসহ নানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ফলে গাজায় কার্যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) নামক এক সংস্থা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের করুণ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে।

সেখানে দাবি করা হয়েছে, গাজার ২০ লাখ বাসিন্দার অধিকাংশই ভয়াবহ অপুষ্টির শিকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। এই আবহে গত সপ্তাহে হামাসকে নির্মূল করে গাজায় নিরঙ্কুশ দখলদারি কায়েমের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

তার পরে খান ইউনুস থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে। ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও গাজায় হামলা থামায়নি ইসরায়েল সেনারা। মঙ্গলবারও তাদের হামলায় অন্তত ৫০ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au