বিশ্ব

ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কায় তেলের দাম ১ শতাংশ বাড়লো

  • 5:28 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ২২ মে— ইসরায়েলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় চালানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বুধবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে এক শতাংশ।

ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা এক দশমিক তিন শতাংশ বেড়ে হয়েছে ৬৬ দশমিক ২৫ ডলার।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা এক দশমিক চার শতাংশ বেড়ে হয়েছে ৬২ দশমিক ৯২ ডলার।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না সেটি স্পষ্ট নয়।

থিংক ট্যাংক আইএনজির বিশ্লেষকরা বলছেন, “এমন কোনো সংঘর্ষ শুধু ইরানের সরবরাহই ঝুঁকির মধ্যে ফেলবে না, বরং পুরো অঞ্চলের সরবরাহ বিঘ্নিত হতে পারে।”

বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “ইরান প্রতিদিন ১৫ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করে। তাই সরবরাহে বিঘ্নের আশঙ্কাই মূলত দাম বাড়ার পেছনে কারণ।”

ইরান ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক। ইসরায়েল হামলা চালালে সেখানকার তেল প্রবাহ ব্যাহত হতে পারে। আরও আশঙ্কা রয়েছে, ইরান প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারের চলাচল বন্ধ করে দিতে পারে। এই প্রণালী দিয়েই সৌদি আরব, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত তেল ও জ্বালানি রপ্তানি করে।

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিকবার আলোচনা করেছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আবার জারি করেছেন।

তবে আলোচনা চললেও, মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এমন মন্তব্য করেছেন, যা বোঝায় দুই পক্ষ এখনো সমঝোতা থেকে অনেক দূরে।

তবে কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ বেড়েছে, যদিও পেট্রোল ও ডিজেলের মজুদ কমেছে। মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) থেকে এসব তথ্য এসেছে।

বুধবার পরে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তেলের মজুদের আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।

এদিকে ওপেক প্লাস জোটের উৎপাদন কমানোর চাপ উপেক্ষা করে কাজাখস্তানের তেল উৎপাদন মে মাসে দুই শতাংশ বেড়েছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au