বিশ্ব

তিনটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলছে ইরান

  • 11:52 pm - May 23, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন, ২৩ মে-  ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) মন্ত্রী সাত্তার হাশেমি জানিয়েছেন, চলতি ইরানি বছর (২১ মার্চ ২০২৫ থেকে শুরু) শেষ হওয়ার আগে তিনটি দেশীয়ভাবে নির্মিত মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বা স্পেস বেস গড়ে তোলা হবে। পাশাপাশি, তিনটি রিমোট-সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী জানান, ইরান দক্ষতা ও প্রযুক্তিতে স্বনির্ভরতার লক্ষ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সালমাস এবং উত্তর-পূর্বাঞ্চলীয় চেনারান এলাকায় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করছে। এই কেন্দ্রগুলো থেকে দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হবে।

একই কওসার, তলো-৩ এবং জাফর-২ নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, যেগুলো পৃথিবীর উচ্চ-রেজুলুশনের ছবি তুলে কৃষি, নগর উন্নয়ন ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর উদ্বোধনে ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ ইরানের মহাকাশ প্রযুক্তিতে বড় অগ্রগতি এবং আঞ্চলিক মহাকাশ প্রতিযোগিতায় তাদের অবস্থান শক্তিশালী করবে।

এই শাখার আরও খবর

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই রাজনৈতিক প্রতিহিংসার চক্র ভাঙতে ব্রিটেনের প্রতি আহ্বান

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে দেশটিতে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au