ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে সংখ্যালঘু নিরাপত্তা
মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নতুন করে আঞ্চলিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে…
মেলবোর্ন, ২৪ মে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি জানান, আগামী ১ জুন থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইইউ’র সঙ্গে আলোচনা কোনো অগ্রগতি আনছে না। তাই আমি ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।
ট্রাম্পের এই ঘোষণাকে ইইউর সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নতুন মাত্রা হিসেবেই দেখা হচ্ছে। শুরুতে তিনি ইইউ পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিলেও আলোচনার সুযোগ দিতে তা ১০ শতাংশে নামিয়ে ৮ জুলাই পর্যন্ত সময় দেন।
শুধু ইউরোপ নয়, অ্যাপলের আইফোন আমদানিতেও বাড়তি শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বলেন, আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনগুলো অবশ্যই দেশেই তৈরি হতে হবে—ভারত বা অন্য কোথাও নয়। তা না হলে অন্তত ২৫ শতাংশ শুল্ক অ্যাপলকে দিতে হবে।
হোয়াইট হাউজে দ্বিতীয়বার ফিরে আসার পর থেকেই বিশ্বজুড়ে একাধিক দেশের ওপর শুল্ক আরোপ ও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে চাঙা করবে এবং বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় কর্মসংস্থানকে রক্ষা করবে।
শুল্ক হলো একটি অভ্যন্তরীণ কর যা আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা হয় এবং এটি পণ্যের মূল্যের অনুপাতে নির্ধারিত হয়। এই কর আমদানিকারক প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির বাজারে প্রবেশে শুল্ক বেড়ে যাওয়ায় ইউরোপসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ট্রাম্প বলেছেন, যেসব পণ্য যুক্তরাষ্ট্রেই তৈরি বা উৎপাদিত, সেগুলোর ওপর কোনও শুল্ক আরোপ করা হবে না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au