বিশ্ব

অভিবাসন আইন কঠোর করছে গ্রিস

  • 4:52 pm - May 30, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
বিশ্ব পর্যটনের অন্যতম জনপ্রিয় দেশ গ্রিস।

মেলবোর্ন, ৩০ মে— সাত বছর থাকার পর অনিয়মিত অভিবাসীদের বসবাসের আবেদন অনুমতি দেওয়ার বিধান বাতিল করে অভিবাসন আইন কঠোর করছে গ্রিস।

বৃহস্পতিবার দেশটির অভিবাসনমন্ত্রী মাকিস ভোরিডিস এ আইনের কথা জানিয়ে বলেন, সাত বছর থাকার পর বসবাসের অনুমতি দেওয়ার নিয়মের অপব্যবহার করা হয়েছে।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মাকিস ভোরিডিস বলেছেন, অভিবাসন আইন কঠোর করার মাধ্যমে তিনি বিদ্যমান বিধান বাতিল করবেন। এখন থেকে যারা অবৈধভাবে গ্রিসে থাকবে, তারা কখনো বৈধ হবেন না, কখনো বসবাসের অনুমতি পাবেন না।

তিনি বলেন, প্রতি বছর প্রায় ৫৫-৬৫ হাজার মানুষ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করে, যাদের অর্ধেক আশ্রয় মঞ্জুর করা হয়েছে।

তিনি সম্প্রচারমাধ্যম স্কাই’কে বলেন, গত বছর পুলিশ ৭৪ হাজার অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করেছিল, কিন্তু মাত্র ২ হাজার ৫শ’ জনকে বহিষ্কার করা হয়।

ভোরিডিস বলেন, আটক ব্যক্তিরা প্রায়শই নির্বাসন এড়াতে তাদের মিথ্যা নাগরিকত্বের তথ্য দেয়, ফলে প্রক্রিয়াটি মাসের পর মাস স্থগিত থাকে।

তিনি বলেন, বুধবার মন্ত্রিসভায় অনুমোদিত নতুন খসড়া আইনে অবৈধ প্রবেশ ও বসবাসে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আগামী জুন মাসে পার্লামেন্টে আইনটি পাস হবে, সরকার এতে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

তিনি বলেন, নির্বাসনের আগে প্রশাসনিক আটক বিদ্যমান সর্বোচ্চ ১৮ মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো হবে। অনিয়মিত অভিবাসীরা যেকোনো নিষেধাজ্ঞা এড়াতে স্বেচ্ছায় প্রত্যাবাসন বেছে নিতে পারেন।

ভোরিডিস বলেন, জুলাই মাসের মধ্যে বৈধ অভিবাসনকে উৎসাহিত করার জন্য নতুন নিয়মকানুন উপস্থাপন করা হবে।

অপরদিকে ব্যাংক অব গ্রিসের গভর্নর ইয়ানিস স্টৌরনারাসের মতে, দেশে প্রায় দুই লাখ শ্রমিকের অভাব রয়েছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au