বিশ্ব

প্রথমবারের মতো সিরিয়ার বর্তমান সরকার জোলানির বাহিনীর ওপর আইএসের হামলা

  • 1:15 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

মেলবোর্ন, ৩০ মে-দুটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বৃহস্পতিবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী সিরিয়ার নতুন সরকারি বাহিনীর ওপর তাদের প্রথম হামলার দাবি করেছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ কর্তৃক সংগৃহীত এক বিবৃতিতে, আইএস জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদাতে সিরিয়ার বাহিনীর একটি গাড়িতে একটি ‘বিস্ফোরক ডিভাইস’ পুঁতে রেখেছিল।

সাইট এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, এটি সিরিয়ার নতুন সরকারের ওপর আইএস-এর দাবির প্রথম আক্রমণ।

এসওএইচআর জানিয়েছে, বুধবার একটি টহল দল রিমোট কন্ট্রোল ল্যান্ডমাইনের আঘাতে একজন নিহত এবং সিরিয়ার সেনাবাহিনীর ৭০ তম ডিভিশনের তিন সদস্য আহত হয়েছেন।

এসওএইচআর অনুসারে, নিহত ব্যক্তি মরুভূমি এলাকায় সিরিয়ার সরকারি বাহিনীর সাথে ছিলেন।

একসময় সিরিয়া ও ইরাকের বিশাল অংশ নিয়ন্ত্রণে থাকা আইএস ২০১৯ সালে সিরিয়ায় আঞ্চলিকভাবে পরাজিত হয়, মূলত আন্তর্জাতিক জোটের সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর প্রচেষ্টার কারণে। এটি মূলত দেশটির বিশাল মরুভূমিতে তাদের উপস্থিতি বজায় রেখেছে।

গত ডিসেম্বরে আসাদের পতনের পর ক্ষমতা গ্রহণকারী ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রিত এলাকায় আইএস গোষ্ঠীর প্রথম হামলার খবর পাওয়া গেল।

তবে, তারা উত্তর-পূর্বে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়েছে।

এ সপ্তাহে, সিরিয়ার সরকার জানিয়েছে, তারা দামেস্কের কাছে ইসলামিক স্টেটের একটি সেলের সদস্যদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এ মাসে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আরেকটি সরকারি অভিযানে একজন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং তিনজন আইএস সদস্য নিহত হন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, চলতি মাসে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘আইএসের পুনরুত্থান রোধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার’ আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই রাজনৈতিক প্রতিহিংসার চক্র ভাঙতে ব্রিটেনের প্রতি আহ্বান

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে দেশটিতে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au