বিশ্ব

গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

  • 3:08 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ৩০ মে— গাজায় মানবিক সংকেটর বিষয়ে সাড়া না দিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

তিনি বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদায় চুপচাপ বসে থাকতে পারে না, যখন গাজার ফিলিস্তিনিরা মারাত্মক খাদ্য সংকটে ভুগছে।”

শুক্রবার সিঙ্গাপুর সফরের সময় মাখোঁ এ কথা বলেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তার এই মন্তব্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে। ইসরায়েল প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা অবরোধ করে রেখেছে। বিভিন্ন সহায়তা সংস্থা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।

মাখোঁ বলেন, “যদি ঘণ্টার বা দিনের মধ্যে মানবিক পরিস্থিতির উপযোগী কোনো প্রতিক্রিয়া না আসে, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে।”

তিনি ইঙ্গিত করেন, ফ্রান্স ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে।

সম্প্রতি ইসরায়েল বলেছে, তারা আন্তর্জাতিক চাপে ন্যূনতম পরিমাণে খাদ্য ও ওষুধ গাজায় প্রবেশের অনুমতি দেবে। তবে সেখানে এখনও সামরিক অভিযান চালাচ্ছে দেশটি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি নতুন এনজিওর তত্ত্বাবধানে সীমিত পরিমাণ সাহায্য গাজায় ঢুকলেও, সেখানে লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে।

মাখোঁ বলেন, ইসরায়েল মানবাধিকার রক্ষা করছে—এমন ধারণার অবসান হওয়া দরকার। তবুও আমি এখনো আশা করি যে ইসরায়েল সরকারের অবস্থান বদলাবে এবং আমরা একটি মানবিক প্রতিক্রিয়া পাব।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au