বিশ্ব

গাজায় যাচ্ছেন গ্রেটা থানবার্গ ও অধিকারকর্মীরা, কী করবে ইসরায়েল?

  • 10:24 pm - May 31, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার
জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ

মেলবোর্ন, ৩১ মে— জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ ও আরও কিছু অধিকারকর্মী রোববার গাজামুখী একটি মানবিক সহায়তাবাহী জাহাজে যাত্রা করবেন। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান যুদ্ধ ও মানবিক অবরোধের প্রতিবাদ জানাতেই এই অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এক ফরাসি-ফিলিস্তিনি এমপি।

প্যারিস থেকে এএফপি জানায়, ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি জোট এই অভিযানের আয়োজন করে। সংগঠনটি গাজায় মানবিক সহায়তার ওপর ইসরায়েল কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। ইসরায়েল গত ২ মার্চ থেকে এই অবরোধ আরোপ করে, যা সাম্প্রতিক সময়ে আংশিকভাবে তুলে নেওয়া শুরু হয়েছে।

এই অভিযানে অংশ নিতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান, বলেন, ‘এই অভিযানের একাধিক লক্ষ্য রয়েছে: মানবিক অবরোধ ও চলমান গণহত্যার নিন্দা, ইসরায়েল রাষ্ট্রকে যে দায়মুক্তি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।’

ফরাসি বামপন্থি দল এলএফআই’র সুপরিচিত কণ্ঠস্বর রিমা হাসান মধ্যপ্রাচ্য নিয়ে তার বক্তব্যের জন্য আগেও বিতর্কের জন্ম দিয়েছেন।

তিনি জানান, ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়নি।

সুইডেনে টিনএজ জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পওয়া গ্রেটা থানবার্গ এর আগেও এই মাসের শুরুর দিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজে গাজা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পথেই সেটি ক্ষতিগ্রস্ত হয়।

অধিকারকর্মীরা বলেন, তারা সন্দেহ করছেন ইসরায়েলি ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিমা হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিশনের সাফল্য নিশ্চিত করতে সর্বোচ্চ জনসম্পৃক্ততা প্রয়োজন।’

সাম্প্রতিক দিনে গাজায় কিছু মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করেছে, কিন্তু বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে বলছে—যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি ব্যাপক দুর্ভিক্ষের মুখে।

হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এই চুক্তি মেনে নিতে পারছে না।

এই শাখার আরও খবর

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

ধর্ষণে দোষী সাব্যস্ত নরওয়ের যুবরাজের সৎপুত্র, ৪ বছরের কারাদণ্ড

মেলবোর্ন, ১৫ জুন- নরওয়ের যুবরাজ হাকনের সৎপুত্র মারিউস বর্গ হয়বি ধর্ষণ, পারিবারিক সহিংসতা এবং অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির রাজধানী অসলোর একটি আদালত সোমবার…

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত, জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার

মেলবোর্ন, ১৫ জুন- দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে…

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানে থাকা সব…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিতে ১৪ দফা সমঝোতা, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মেলবোর্ন, ১৫ জুন- মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা, সামরিক সংঘাত এবং পারস্পরিক হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au