‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…
মেলবোর্ন, ০৪ জুন— হজের সময় অতিরিক্ত গরমে মৃত্যুর ঘটনা ঠেকাতে সৌদি আরব অনুমতি ছাড়া প্রবেশে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
রবিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হজ শুরুর আগে মক্কায় প্রবেশের সময় প্রয়োজনীয় অনুমতি না থাকায় ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষকে থামানো হয়েছে। তারা বলছেন, অনুমতি ছাড়া হজে অংশগ্রহণের কারণে ভিড় বেড়ে যায়। আগের বছরগুলোর মৃত্যুর ঘটনায় দেখা গেছে, অনেকেই ছিলেন যাদের বৈধ হজ অনুমতি ছিল না।
মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে তাপমাত্রা ৫১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এক হাজার ৩০০-র বেশি হাজি মারা গিয়েছিলেন।
এ বছর হজের সময় এমন উচ্চ তাপমাত্রার পূর্বাভাস না থাকলেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ১৪ লাখ হাজির আগমনের পর ৪৪টি হিটস্ট্রোকের রোগীর চিকিৎসা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী আব্দুল্লাহ আসিরি এএফপিকে জানান, তারা ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন’।
তিনি বলেন, “আমাদের মনোযোগ তাপজনিত রোগের দিকে। কারণ হজের সময়টা প্রচণ্ড গরম পড়ে।”
আসিরি আরও জানান, হজের জন্য ৫০ হাজার চিকিৎসা ও প্রশাসনিক কর্মী মোতায়েন করা হয়েছে। গুরুতর রোগীদের জন্য ভেন্টিলেটরসহ ৭০০টির বেশি হাসপাতালের শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au