বিশ্ব

ইসরায়েলের সঙ্গে অস্ত্র কেনার চুক্তি বাতিল করল স্পেন

  • 8:36 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ইসরায়েলের অস্ত্র কোম্পানি রাফায়েলের বানানো ক্ষেপণাস্ত্র।

মেলবোর্ন, ০৪ জুন— গাজা যুদ্ধ নিয়ে সমালোচনার মুখে ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদারি কোম্পানি রাফায়েলের সঙ্গে একটি বড় অস্ত্র চুক্তি স্থগিত করেছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার দেশটির এল পাইস পত্রিকা এই খবর জানিয়েছে। চুক্তির মূল্য প্রায় এক বিলিয়ন শেকেল বা প্রায় ২৫০ মিলিয়ন ইউরো। এর আওতায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী প্রযুক্তি ও রকেট কেনার কথা ছিল।

তবে ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধ করার দাবিতে বাড়তে থাকা চাপের কারণে এটি স্থগিত করা হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেজ জানিয়েছে, এর আগেও এপ্রিলে স্পেন আরেকটি ছোট অস্ত্র চুক্তি বাতিল করেছিল। সেটি আরেকটি ইসরায়েলি কোম্পানির সঙ্গে ছিল। স্পেন সরকারের মন্ত্রীদের চাপের ফলে চুক্তিটি বাতিল হয়। চুক্তির মূল্য ছিল ছয় দশমিক ছয় মিলিয়ন ইউরো। এটি ছিল নয় মিলিমিটার আকারের দুই কোটি আট লাখ বুলেট সরবরাহের জন্য। এই গুলি ২০২৬ সাল পর্যন্ত স্পেনের সিভিল গার্ড ব্যবহার করার কথা ছিল।

ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে অস্ত্র চুক্তি বাতিলের জন্য রাজনৈতিক ও জনসাধারণের চাপ এসেছে। এই অভিযোগ থেকে যে, হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজা যুদ্ধের পর স্পেন সরকার তাদের অস্ত্র বাণিজ্য স্থগিত রাখার প্রতিশ্রুতি পালন করেনি।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে স্পেন ইসরায়েলের সঙ্গে এক বিলিয়ন ইউরোরও বেশি মূল্যের অস্ত্র চুক্তি করেছে।

চুক্তি বাতিলের পর স্পেন সরকারের একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দি গার্ডিয়ানকে জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি চায়। মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে, যেসব অস্ত্র এখনও সরবরাহ করা হয়নি, এমনকি যুদ্ধ শুরুর আগেই চুক্তি হওয়া হলেও, সেগুলোর সরবরাহও স্থগিত থাকবে।

এই শাখার আরও খবর

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই রাজনৈতিক প্রতিহিংসার চক্র ভাঙতে ব্রিটেনের প্রতি আহ্বান

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে দেশটিতে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au