বিশ্ব

পাকিস্তানের প্রায় ১১ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে

  • 3:59 am - June 07, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
পাকিস্তানের মোট জনসংখ্যার ৪৪.৭ শতাংশ গরিব। ছবি: গেটি ইমেজ

মেলবোর্ন, ০৬ জুন— বিশ্বব্যাংকের নতুন আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যার ৪৪.৭ শতাংশ—অর্থাৎ প্রায় ১১ কোটি মানুষ—দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। নতুন এই সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক মাথাপিছু আয় ৪.২০ ডলারে।

বিশ্বব্যাংকের নতুন আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যার ৪৪.৭ শতাংশ—অর্থাৎ প্রায় ১১ কোটি মানুষ—দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। নতুন এই সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক মাথাপিছু আয় ৪.২০ ডলারে।

নতুন মান অনুযায়ী, পাকিস্তানের যেসব মানুষ দৈনিক ১২০০ রুপির (প্রায়) নিচে আয় করে, তারা এখন দারিদ্র্যসীমার নিচে বলে গণ্য হচ্ছেন। চরম দারিদ্র্যসীমার আওতায় রয়েছে প্রায় ৩৯.৮ মিলিয়ন মানুষ।

নতুন এই দারিদ্র্যসীমাগুলো নির্ধারিত হয়েছে ২০২১ সালের ক্রয়ক্ষমতার সাম্য তথ্যের ভিত্তিতে, যা ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম (আইসিপি) দ্বারা সরবরাহ করা হয়েছে।

বিশ্বব্যাংকের পাকিস্তান কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসিন বলেন, এই হালনাগাদগুলো পাকিস্তানের দারিদ্র্য পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরে এবং আমাদের নীতিনির্ধারক ও উন্নয়ন অংশীদারদের জন্য ঝুঁকি হ্রাস ও সহনশীলতা বৃদ্ধির প্রয়াসকে আরও জোরদার করে।

তিনি আরও বলেন, নতুন সংখ্যাগুলো দেশের জীবনমানের অবনতি নির্দেশ করে না। বরং এটি আন্তর্জাতিক মানদণ্ড হালনাগাদ ও অন্যান্য দেশের উন্নত তথ্যের প্রতিফলন।

উল্লেখ্য, এই দারিদ্র্যসীমা মূলত আন্তর্জাতিক তুলনার জন্য ব্যবহৃত হলেও পাকিস্তানে জাতীয় দারিদ্র্যসীমা অপরিবর্তিত রয়েছে এবং দেশীয় নীতি ও কর্মসূচি নির্ধারণে সেটিই প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়। এই অনুমানগুলো ২০১৮/১৯ সালের হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (HIES)-এর তথ্যের ভিত্তিতেই তৈরি।

এই হালনাগাদ ‘বিশ্বব্যাংক গ্লোবাল পভার্টি জুন আপডেট ২০২৫’-এর অংশ। খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে ‘পাকিস্তান পভার্টি, ইকুইটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যাসেসমেন্ট’। যা এই দারিদ্র্য পরিস্থিতিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করে তুলে ধরবে। যা অর্থনৈতিক অসমতা, অ-মৌলিক দারিদ্র্যের চিত্র, ও দারিদ্র্যের মূল চালকগুলোর বিশ্লেষণসহ পাকিস্তানের সামনে উন্নয়ন ও সহনশীলতার রূপরেখা দেবে।সূত্র: জিও নিউজ

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au