বিশ্ব

জনসভায় মাথায় গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী

  • 3:45 am - June 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
কলম্বিয়ার রাজনীতিবিদ মিগুয়েল উরাইব। ছবি: সিএনএন

মেলবোর্ন, ০৯ জুন— রাজধানী বোগোতায় রাজনৈতিক সভা চলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছেন কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরাইব। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর ফন্টিবন ডিস্ট্রিক্ট এলাকায় এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় জড়িত সন্দেহে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৩৯ বছর বয়সী উরাইব কলম্বিয়ার সবচেয়ে বড় বিরোধী দল মধ্য ডানপন্থি ধারার সেন্ট্রো ডেমোক্র্যাটিকোর নেতা। আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে তার। তবে দল থেকে এখনও উরাইবের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি।

কলম্বিয়ার জেনারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, জনসভা চলার সময় উরাইবের মাথায় দুটি গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং আশপাশের লোকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে ধরাধরি করে একটি অ্যাম্বুলেন্সে তোলেন।

উরাইবের দল বলছে, নির্বাচনি প্রচারের সময় তাকে পেছন থেকে মাথায় গুলি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এক ভাষণে হামলার পেছনে জড়িতদের যেকোনো মূল্যে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি মনে করেন, আসল অপরাধীরা উরাইবকে হত্যার জন্য কিশোর অপরাধীকে ব্যবহার করেছে।

উরাইবের স্ত্রী মারিয়া ক্লাউডিয়া জানিয়েছেন, তার স্বামী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

কলম্বিয়ার একটি প্রখ্যাত রাজনৈতিক পরিবারে জন্ম উরাইবের। তার দাদা জুলিও সিজার ১৯৭৮ থেকে ১৯৮২ পর্যন্ত দেশটির শাসক ছিলেন। উরাইবের মা একজন সাংবাদিক ছিলেন। কুখ্যাত মাদক কারবারি পাবলো স্কোবারের দলের হাতে অপহৃত হওয়ার পর ১৯৯১ সালে খুন হন তিনি।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উরাইব ২০২২ সালে কলম্বিয়ার পার্লামেন্টে সিনেটর হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি রাজধানী বোগোতাকেন্দ্রীক রাজনীতিতে জড়িত ছিলেন।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au