বিশ্ব

জাপানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণে আহত ৪ সেনা

  • 3:10 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
বিস্ফোরণের কারণ তদন্ত করছেন সেনা সদস্যরা। ছবি: এপি

মেলবোর্ন, ১০ জুন— জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন সামরিক ঘাঁটির অবিস্ফোরিত বোমা সংরক্ষণের জায়গায় বিস্ফোরণে চার জাপানি সেনা আহত হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ওকিনাওয়া প্রশাসনের মালিকানাধীন একটি স্থানে কাজ করার সময় এই চার সেনা আহত হন। এখানে মূলত যুদ্ধকালীন সময়ে ওকিনাওয়া দ্বীপে পাওয়া অবিস্ফোরিত বোমা সাময়িকভাবে সংরক্ষণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়াবহ যুদ্ধ ওকিনাওয়ায় হয়েছিল।

প্রশাসনিক কর্মকর্তারা বলেন, সেনাদের আঘাত প্রাণঘাতী নয়, তবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি ঘটেছে ওকিনাওয়া প্রশাসনের পরিচালিত একটি স্থানে, যা কাদেনা এয়ার বেসের গোলাবারুদের সংরক্ষণ এলাকায় অবস্থিত। এতে কোনো মার্কিন সেনা জড়িত ছিল না।

জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের (এসডিএফ) যৌথ দপ্তর জানায়, সেনারা একটি বোমা পরিদর্শনের সময় সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এনএইচকে টেলিভিশন জানায়, তারা যখন বোমাটির মরিচা তুলছিল, তখনই বিস্ফোরণ ঘটে।

এসডিএফ জানায়, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তারা নিশ্চিত করার চেষ্টা করছে।

সোমবারের এই দুর্ঘটনাটি ১৯৭৪ সালে জাপানি সেনাবাহিনীর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট চালুর পর থেকে প্রথম বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী শত শত টন বোমা ফেলেছিল। সেগুলোর অনেক এখনও জাপানের বিভিন্ন স্থানে মাটির নিচে চাপা পড়ে আছে। বোমাগুলো কখনও কখনও নির্মাণস্থলসহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এর বড় একটি অংশ এখনো ওকিনাওয়ায় রয়েছে। অনুমান করা হয় সেখানে এখনও প্রায় এক হাজার ৮৫৬ টন অবিস্ফোরিত মার্কিন বোমা রয়ে গেছে।

গত অক্টোবরে জাপানের দক্ষিণাঞ্চলের একটি বাণিজ্যিক বিমানবন্দরে একটি অবিস্ফোরিত মার্কিন যুদ্ধকালীন বোমা বিস্ফোরিত হয়। এতে বড় একটি গর্ত তৈরি হয় এবং বহু ফ্লাইট স্থগিত করা হয়।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au