বিশ্ব

ফের উত্তাল মণিপুর, কারফিউ জারি ইন্টারনেট বন্ধ

  • 8:39 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
মেইতেই গোষ্ঠীর সংগঠন ‘আরামবাই তেংগল’-এর এক শীর্ষ নেতাকে সিবিআই গ্রেপ্তারের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ছবি: এবিপি আনন্দ

মেলবোর্ন, ১০ জুন— ফের উত্তপ্ত ভারতের মণিপুর। মেইতেই গোষ্ঠীর সংগঠন ‘আরামবাই তেংগল’-এর এক শীর্ষ নেতাকে সিবিআই গ্রেপ্তারের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় রবিবার থেকে ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, কাকচিং, থৌবাল ও বিষ্ণুপুর জেলায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু জেলায় ফের কারফিউ জারি করেছে প্রশাসন।

সিবিআই জানায়, আরামবাই তেংগল নেতা কানন সিংহকে ২০২৩ সালের জাতিগত সংঘর্ষে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি মণিপুর পুলিশের সাবেক হেড কনস্টেবল। তাকে ও আরও চারজনকে গ্রেপ্তার করে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়।

এই গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইম্ফল ইস্ট জেলায় একটি কেন্দ্রীয় বাহিনীর বাসে আগুন দেওয়া হয়। ইয়াইরিপোক এলাকায় এক পুলিশ পোস্ট পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর অগ্রগতি থামাতে সড়কে ব্যারিকেড গড়ে তোলে তারা, টায়ার জ্বালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। পিটিআই জানিয়েছে, অন্তত ১১ জন আহত হয়েছেন।

প্রতিবাদে দশ দিনের রাজ্যব্যাপী বন্‌ধ (হরতাল) ডেকেছে আরামবাই তেংগল। সংগঠনটির দাবি, তাদের সদস্যদের ‘বিনা কারণে টার্গেট’ করা হচ্ছে।

এ ঘটনার পর মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা জরুরি বৈঠকে বসেন রাজ্যের ২৫ জন বিধায়ক, রাজ্যসভার সদস্য লেইসেম্বা সানাজাওবা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।

বৈঠকে রাজ্যপাল বলেন, “বন্যা পরিস্থিতিতে আরামবাই তেংগল মানবিক সহায়তা দিয়েছে, তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে না।”

তবে বিরোধী কংগ্রেস বিধায়ক ওক্ৰম সূর্যকুমার বলেন, “এভাবে হঠাৎ কাউকে গ্রেপ্তার করলে জনমনে সন্দেহ তৈরি হয়। স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। এখন সবচেয়ে জরুরি, রাজ্যে শান্তি ফেরানো।”

এই পরিস্থিতির মধ্যেই দিল্লিতে সাসপেনশন অব অপারেশন (এসওও) চুক্তিভুক্ত কুকি-জো বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এক কুকি প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আলোচনায় ইতিবাচক অগ্রগতি আশা করছি। আমাদের লক্ষ্য স্থায়ী শান্তি।

২০২৩ সালের মে থেকে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত আড়াইশ’ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার।

চলমান সংকটে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। তারপর থেকে রাজ্য চলছে রাষ্ট্রপতির শাসনে।

এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফর করেননি—যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া সমালোচনা করছে বিরোধীরা।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au