বিশ্ব

মুম্বাইয়ে চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যাওয়া ৫ জনের প্রাণহানির আশঙ্কা

  • 2:19 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ভারতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি লোকাল ট্রেন। ছবি: এপি

মেলবোর্ন, ১০ জুন— ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে থানের অভিমুখে যাত্রারত অতিরিক্ত যাত্রীবোঝাই লোকাল ট্রেনের দরজায় ঝুলতে থাকা বেশ কয়েকজন যাত্রী পড়ে গেছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দিবা-মুম্ব্রা স্টেশনের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনটির দরজায় ঝুলছিলেন অনেক যাত্রী। ট্রেনটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এক বগির দরজা থেকে হাত ফস্কে ১০ থেকে ১২ জন যাত্রী পড়ে যান।

এ সময় অপরদিক থেকে মুম্বাইমুখি আরেকটি ট্রেন আসছিল বলে দাবি করেছেন কেউ কেউ। তবে রেলওয়ের কেউ এ তথ্য নিশ্চিত করেননি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি লিখেছে, দুর্ঘটনার পরপরই রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

এ ঘটনার পর মুম্বাইয়ের উপনগর অঞ্চলের জন্য নির্মাণাধীন সব ট্রেনের বগিতে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে রেলওয়ে। বর্তমানে যে সব রেল চলাচল করছে, সেগুলোরও নকশা পরিবর্তন করে দরজা বন্ধ করার প্রযুক্তি যোগ করার সিদ্ধান্ত হয়েছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au