বিশ্ব

ইরানে হামলার পর বিশ্বজুড়ে নিজেদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

  • 7:23 am - June 14, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
জার্মানির বার্লিনে ইসরায়েলি দূতাবাসের দেশটির পতাকা উড়ছে। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৪ জুন— ইরানে হামলার পর ইসরায়েল বিশ্বব্যাপী তাদের সব দূতাবাস বন্ধ করে দিচ্ছে। নাগরিকদেরকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং জনসমাগম এলাকায় কোনো ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলের দূতাবাসের ওয়েবসাইটগুলোতে শুক্রবার পোস্ট করা বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েল তাদের বৈদেশিক সব মিশন সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না। ইসরায়েলি নাগরিকরা বৈরি কোনও তৎপরতার মুখোমুখি হলে তারা যেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে।

বিশ্বের বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসগুলো কতদিন বন্ধ রাখা হবে তার কোনো সময়সীমা জানানো হয়নি বিবৃতিতে। বার্লিনের ইসরায়েলি দূতাবাসে ফোন করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারাও বিস্তারিত কিছু জানায়নি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। তিনি জানান, জার্মানি ইসরায়েলি বিভিন্ন স্থান এবং ইহুদিদের সুরক্ষা জোরদার করছে।

সুইডেনের স্টকহোমেও গ্রেট সিনাগগের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের কাছে অবস্থান নিয়েছে পুলিশ ভ্যান ও কার। বার্তা সংস্থা রয়টারসের এক সাংবাদিক এ খবর জানিয়েছেন।

ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিত করতে দেশটির একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায় ইসরায়েল।

এতে নিহত হন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের প্রধান হোসেইন সালামিসহ এক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী।

ইরান বলেছে, তারা শুক্রবারের এ হামলার ‘তিক্ত ও বেদনাদায়ক’ পাল্টা প্রতিশোধ নেবে। ইরানের এই পাল্টা হামলার আশঙ্কাতেই ইসরায়েল বিশ্বজুড়ে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

এই শাখার আরও খবর

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

ধর্ষণে দোষী সাব্যস্ত নরওয়ের যুবরাজের সৎপুত্র, ৪ বছরের কারাদণ্ড

মেলবোর্ন, ১৫ জুন- নরওয়ের যুবরাজ হাকনের সৎপুত্র মারিউস বর্গ হয়বি ধর্ষণ, পারিবারিক সহিংসতা এবং অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির রাজধানী অসলোর একটি আদালত সোমবার…

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত, জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার

মেলবোর্ন, ১৫ জুন- দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au