বিশ্ব

ইরানের প্রতিটি স্থাপনা-লক্ষ্যবস্তুতে হামলার হুমকি নেতানিয়াহুর

  • 7:11 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ১৫ জুন— ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল। চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মাঝে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে শনিবার এক ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছেন তিনি।

শনিবার টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নেতানিয়াহু বলেছেন, ‘‘আপনারা খুব শিগগিরই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখবেন। ইসরায়েলি বিমান বাহিনীর সাহসী পাইলটরা অভিযান চালাচ্ছেন।’’

ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘আমরা আয়াতুল্লাহর শাসনব্যবস্থার প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানবো।’’ ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার হুমকি দূর করাই ইসরায়েলের উদ্দেশ্য বলে দাবি করেছেন নেতানিয়াহু।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার ‘‘গুরুতর ক্ষতিসাধন’’ করেছে। নেতানিয়াহু বলেন, ‘‘আমরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি বোমা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি গুঁড়িয়ে দিয়েছি।’’

ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা সেই বিজ্ঞানীদের ওপরও হামলা চালিয়েছি, যারা এসব প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন। এতে ইরানকে দীর্ঘদিন পিছিয়ে যেতে হবে—সম্ভবত অনেক বছরের জন্য।’’

এর আগে, শুক্রবার রাতে ইরানের জনগণের উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, ‘‘আপনারা ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাশাপাশি ইরানে আরও কঠোর হামলা আসন্ন বলেও ইঙ্গিত দেন তিনি।

এই শাখার আরও খবর

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

ধর্ষণে দোষী সাব্যস্ত নরওয়ের যুবরাজের সৎপুত্র, ৪ বছরের কারাদণ্ড

মেলবোর্ন, ১৫ জুন- নরওয়ের যুবরাজ হাকনের সৎপুত্র মারিউস বর্গ হয়বি ধর্ষণ, পারিবারিক সহিংসতা এবং অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির রাজধানী অসলোর একটি আদালত সোমবার…

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত, জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার

মেলবোর্ন, ১৫ জুন- দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au