বিশ্ব

বড় হামলা চালাবে ইসরায়েল! সাধারণ ইরানিদের সতর্ক করল

  • 12:24 am - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ১৫ জুন— ইসরায়েলে নজিরবিহীন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা করা হচ্ছে- ইরানে বড়ধরনের হামলা চালাতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আইডিএফের অফিশিয়াল অ্যাকাউন্টে রবিবার দেওয়া পোস্টে এমনই ইঙ্গিত মিলেছে।

পোস্টে তারা ফার্সি ভাষায় লেখা একটি বার্তায় সাধারণ ইরানিদের পরমাণু কর্মসূচি, অস্ত্র মজুদের স্থান ও সমরাস্ত্র কারখানার আশেপাশে যারা থাকেন বা যারা খুব শীঘ্রই ভ্রমণের পরিকল্পনা করছেন- তারা যেন এসব এলাকা এড়িয়ে চলেন।

ছবির ক্যাপশনে আরও দাবি করা হয়, যেখানে ইরান আগাম সতর্কতা ছাড়াই বেসামরিক এলাকায় আঘাত হেনেছে- সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনা করে সতর্কবার্তা দিয়েছে। যদিও ইসরায়েলি হামলায় বেসামরিক ইরানি হতাহতের ঘটনা ঘটেছে। দুই মাসের শিশুও নিহত হয়েছে।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে এই প্রথম ইরানিদের সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করল আইডিএফ। অনেক নেটিজেনই আশঙ্কা করছেন, এবারের হামলা আরও ভয়াবহ হতে পারে।

এর আগে রবিবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলআবিব, হাইফাসহ পুরো ইসরায়েলেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরানি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই শাখার আরও খবর

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au