লিড নিউজ

ইসরায়েল বিজয়ের পথে, দাবি নেতানিয়াহুর

  • 5:52 am - June 17, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুন— ইসরায়েলের বিমানবাহিনী তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলের তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে এই দাবি করেছেন তিনি।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্যাঞ্চলীয় তেল নোফ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।

ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ইসরায়েলের বিমানবাহিনী ‌‌‌‘তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে।’’

নেতানিয়াহু বলেন, ‘‘আমরা পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করার দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি।’’ তেহরানের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, তেহরান ত্যাগ করুন। আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ায় আমরা এখন সেসব লক্ষ্যবস্তুতে আঘাত করছি; যা ইরানি শাসকগোষ্ঠীর। এর বিপরীতে ইরানের অপরাধী শাসকগোষ্ঠী আমাদের সাধারণ নাগরিক—শিশু ও নারীদের হত্যায় মেতে উঠেছে।

তিনি বলেন, ইসরায়েল তেহরানের সাধারণ মানুষকে আগেভাগেই রাজধানী ত্যাগ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরায়েলি বিমানবাহিনী রাজধানীর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করছে।

বিমান ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশে বলেন, আপনাদের ধন্যবাদ। সৃষ্টিকর্তার সহায়তায় আমরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবো এবং সফল হবো। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত এগিয়ে যাবো।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে কমপক্ষে দুই ডজন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au