সর্বশেষ

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

  • 2:48 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- কক্সবাজারের নুনিয়াছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের শিকার জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ জাহাজের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও কর্মীরা আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ঘটনার পর নুনিয়াছড়া ঘাট এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। পর্যটকবাহী জাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

এই শাখার আরও খবর

সংস্কার ছাড়া নিম্ন প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হতে পারবে না বাংলাদেশ

প্রয়োজনীয় অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার না হলে বাংলাদেশ দীর্ঘদিন নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটে আটকে থাকতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা…

ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে

কক্সবাজারের উখিয়ার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে এবার তরল হাইড্রোকার্বন বা তেলের উপস্থিতিও পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম…

মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড?

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে থাকবে,…

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ধ্যার পর বের হচ্ছে না মানুষ

ওটিএন বাংলা রিপোর্ট: খুলনায় খুন, ছিনতাই, অপহরণ ও মাদক কারবারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক মামলা ও গ্রেপ্তারের পরও থামছে না…

গুলির মুখে সহকর্মী ও আহত ব্যক্তিকে সহায়তা: জাতীয় সাহসিকতার পুরস্কার পেলেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: সিডনির ক্রয়ডন পার্কে গোলাগুলির সময় নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সহকর্মী ও আহত এক ব্যক্তিকে সহায়তা করায় অস্ট্রেলিয়ার ২০২৬ সালের জাতীয় সাহসিকতার পুরস্কার…

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দুর্গাপূজা: শিক্ষার্থীদের হাত ধরে নতুন ইতিহাস

ওটিএন বাংলা, নিউক্যাসেল: পূজার আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ তখনও নিউক্যাসেলে পৌঁছায়নি দুর্গাপ্রতিমা। পুরোহিত, ঢাক ও পূজার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au