বাংলাদেশ

আজ শুভ মাঘী পূর্ণিমা

  • 2:13 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- আজ রবিবার শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ও একই সঙ্গে একটি ঐতিহাসিক দিন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারা দেশে দিনটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহার ও প্যাগোডায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ ও আগামীকাল বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন। দেশের বিভিন্ন বৌদ্ধ বিহার আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা, বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্টপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ এবং ধর্মীয় আলোচনাসভা।

এ ছাড়া দেশের সব বৌদ্ধ বিহারে সকালে বুদ্ধপূজা ও ধর্মীয় কার্যাদি সম্পন্ন করার পর বিকেলে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ও রাতে সম্মিলিত ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যসূচি শেষ হবে।

বৌদ্ধ ভিক্ষুদের মতে, মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই পূর্ণিমা তিথিতেই তথাগত গৌতম বুদ্ধ তাঁর ভিক্ষুসংঘের কাছে মহাপরিনির্বাণের ঘোষণা দেন। তিনি জানান, ওই দিন থেকে তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি দেহত্যাগ করবেন। ইতিহাস অনুযায়ী, ঠিক সেই তিথিতেই বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে।

এই কারণে মাঘী পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের অনিত্য ভাবনার স্মরণ করেন। তারা ইহকাল ও পরকালের কল্যাণ কামনায় ধ্যান-সমাধিতে মনোনিবেশ করেন এবং জীবনকে শীলময়, চিন্তায় বিশুদ্ধ ও আচরণে সংযত রাখার দৃঢ় সংকল্প গ্রহণ করেন।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au