বাংলাদেশ

ঢাবির হলে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ

  • 5:00 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:৩০৬ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ক্যান্টিনে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংখ্যালঘু হিন্দু শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, আগেও এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হলের এক শিক্ষার্থী ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি সামনে আনেন। পোস্টে তিনি দাবি করেন, দুপুরের খাবারে মুরগির মাংসের আইটেমে গরুর মাংসের টুকরা পাওয়া গেছে। তিনি আরও লেখেন, বিষয়টি প্রভোস্টকে জানানো হলে ক্যান্টিনের মেট্রনের মাধ্যমে ক্যান্টিন মালিক তার কাছে দুঃখ প্রকাশ করেন। তবে একই খাবার অনেক শিক্ষার্থী ইতোমধ্যে খেয়ে ফেলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

ওই শিক্ষার্থী তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজার সময় খাবারের আইটেম কম থাকায় শিক্ষার্থীরা বিকল্প না পেয়ে ক্যান্টিনের খাবারই গ্রহণ করেন। এ অবস্থায় খাবারে গরুর মাংস মিশে যাওয়ার বিষয়টি হিন্দু শিক্ষার্থীদের জন্য বিব্রতকর ও আপত্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে একটি মাত্র ক্যান্টিন রয়েছে, যেখানে হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের জন্য একসঙ্গে রান্না করা হয়। অতীতে কয়েকবার হিন্দু শিক্ষার্থীদের অজান্তে গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছিল। সে সময় সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আলাদা ক্যান্টিন বা আলাদা রান্না ব্যবস্থার দাবি জানানো হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

হলের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকেই ক্যান্টিনের খাবার এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু সবসময় বাইরে খাওয়ার সুযোগ বা সামর্থ্য সবার থাকে না। ফলে বাধ্য হয়ে ক্যান্টিনের খাবারই খেতে হয়। তাদের অভিযোগ, হল প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিয়ে দায়সারা সমাধান করছে।

মঙ্গলবারের ঘটনার পর হলের প্রোক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত বা লিখিত ব্যাখ্যার বদলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে।

সংখ্যালঘু শিক্ষার্থীরা বলছেন, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট এমন বিষয়ে বাড়তি সতর্কতা ও আলাদা ব্যবস্থা প্রয়োজন। তারা দ্রুত আলাদা ক্যান্টিন বা অন্তত আলাদা রান্না ও পরিবেশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হল প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের একাংশের মতে, একই ধরনের অভিযোগ বারবার ওঠায় এখন স্থায়ী সমাধান জরুরি হয়ে পড়েছে।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au