বাংলাদেশ

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল

  • 6:12 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:১২ বার
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা এবং তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগসহ মোট পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন এবং এ বিষয়ে রাষ্ট্রপক্ষের স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঁইয়া যুক্তি তুলে ধরে বলেন, খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলাসহ গুরুতর অভিযোগ রয়েছে, তাই এ পর্যায়ে জামিন দেওয়া সমীচীন হবে না। তিনি আরও বলেন, মামলাগুলোর তদন্ত সম্পন্ন করতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন নাকচ করে দিয়ে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন।

তবে আদালতের এই আদেশ সত্ত্বেও সাবেক প্রধান বিচারপতি এখনই মুক্তি পাচ্ছেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারামুক্তি সম্ভব নয়।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই হত্যা মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত একটি রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন।

এছাড়া একই ধরনের অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া আরেকটি মামলা দায়ের করেন। একই দিনে নারায়ণগঞ্জের বন্দর থানায় নুরুল ইসলাম মোল্লা নামে আরেক ব্যক্তি একই অভিযোগে আরেকটি মামলা করেন।

এরও আগে ৪ আগস্ট প্লট জালিয়াতির মাধ্যমে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি পৃথক মামলা দায়ের করে।

এসব মামলার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে বিভিন্ন মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের সর্বশেষ এই আদেশে তার জামিন বহাল থাকলেও সামগ্রিক আইনি পরিস্থিতির কারণে তাৎক্ষণিক মুক্তির সম্ভাবনা তৈরি হয়নি।

এই শাখার আরও খবর

জঙ্গি ইস্যুতে সরকারের ভিন্ন সুর: নেই বললেন মন্ত্রী, ‘আছে’ স্বীকার উপদেষ্টা

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  দেশে জঙ্গি তৎপরতা আছে কি না-এই প্রশ্নে সরকারের ভেতরেই ভিন্নমত দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যেখানে দেশে জঙ্গি তৎপরতার অস্তিত্ব অস্বীকার করেছেন,…

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  রাজধানীর গুলশানে বসবাসকারী ভারতীয় নাগরিক শামীম সালিম কাসিম (৬৭)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন…

ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে আতঙ্কে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মেলবোর্ন, ২৮ এপ্রিল- যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্টে দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা…

প্রিজনভ্যান দুর্ঘটনায় জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন আহত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। এতে ভ্যানে থাকা আরও…

৫দিন ধরে নিখোঁজ নরসিংদীর হিন্দু স্বর্ণ ব্যবসায়ী আদিত্য কানাই

মেলবোর্ন, ২৮ এপ্রিল- নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিদা বাজারের পরিচিত স্বর্ণ ব্যবসায়ী এবং “পুলক জুয়েলারি”র মালিক আদিত্য কানাই ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (২৪…

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি সিপিজে’র

মেলবোর্ন, ২৮ এপ্রিল- বাংলাদেশে আটক থাকা চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংস্থা কমিটি টু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au