বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক প্রত্যাখ্যান করল ইরান

  • 12:21 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের সাথে সাক্ষাৎ করেন। ১১ই এপ্রিল ২০২৬। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন,  ২০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) রোববার এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থান বারবার পরিবর্তন, পরস্পরবিরোধী বক্তব্য এবং ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখেই দ্বিতীয় দফা বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। একই সঙ্গে আইআরএনএ অভিযোগ করে, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ‘দোষ চাপানোর খেলা’ খেলছে এবং বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

এদিকে রোববারই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ তোলেন। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তি সম্ভব হতে পারে। তিনি বলেন, চুক্তির মূল কাঠামো অনেকটাই প্রস্তুত এবং এটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা ভালো।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরান ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছে। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেন, ওই দলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছাতে চায়, এরপর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে। তবে ইরানের কর্মকর্তারা ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন, দ্বিতীয় দফা বৈঠকের কোনো সম্ভাবনা নেই। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে না।

পাকিস্তানভিত্তিক সমসাময়িক ও আন্তর্জাতিক বিশ্লেষক ওমর আজহার বলেন, ইসলামাবাদে সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, শহরের বড় দুটি হোটেলে প্রতিনিধি দলগুলোর থাকার ব্যবস্থা করা হতে পারে এবং ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পাকিস্তান এই আলোচনা আয়োজনের চেষ্টা করছে। ফলে কোনো ইতিবাচক ফল আসতে পারে বলে দেশটির জনগণের মধ্যে আশাবাদ রয়েছে।

অন্যদিকে ট্রাম্প এই আলোচনাকে ইরানের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে উল্লেখ করলেও, সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ইতোমধ্যে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au