বিশ্ব

দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় উদ্বেগ

ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে আতঙ্কে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • 7:37 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্টে দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় অনেক শিক্ষার্থী এখন নিজেদের আবাসন ব্যবস্থা নতুন করে ভাবতে শুরু করেছেন।

নিহত দুই শিক্ষার্থীই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে একজনের নাম জামিল আহমেদ লিমন এবং অন্যজন নাহিদা সুলতানা বৃষ্টি। এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী।

জানা গেছে, লিমন ও আবুঘরবেহ ক্যাম্পাসের বাইরে একই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। অন্যদিকে লিমন ও বৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন লিমনের পরিবার।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আলিসিয়া বলেন, সাধারণত এ ধরনের ঘটনা দূরের কোথাও ঘটে বলে শোনা যায়, কিন্তু যখন নিজের বিশ্ববিদ্যালয় বা কাছাকাছি এলাকায় এমন ঘটনা ঘটে, তখন তা অনেক বেশি ভীতিকর হয়ে ওঠে। তিনি জানান, বিদেশে থাকা তাঁর মা-বাবাও বিষয়টি জানার পর তাকে সতর্ক থাকতে বলেছেন।

আরেক শিক্ষার্থী নাথান আরনান জানান, যেখান থেকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার অ্যাপার্টমেন্ট সেখান থেকে মাত্র দুই মিনিট দূরে। তিনি ক্যাম্পাসের বাইরে বসবাসের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বাসা ভাড়ার আগে রুমমেটদের অতীত যাচাই বাধ্যতামূলক করার দাবি জানান। তাঁর ভাষায়, কোনো শিক্ষার্থীর মাথার ওপর এমন ঝুঁকি থাকা উচিত নয়।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর দুজনেরই মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী এভারেট বলেন, এ ঘটনা এখনই তাঁর সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেনি, তবে ভবিষ্যতে ক্যাম্পাসের বাইরে বাসা নেওয়ার ক্ষেত্রে তিনি অবশ্যই বিষয়টি বিবেচনায় রাখবেন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে একটি ভালো পরিবেশ বজায় রেখেছে, তবে সাম্প্রতিক ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে।

গত শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করার পর থেকে এই আতঙ্ক আরও বেড়ে যায়। পুলিশ জানায়, তার মরদেহ একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো ছিল। একই এলাকার কাছাকাছি একটি জলাশয় থেকে আরেকটি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নাহিদা সুলতানা বৃষ্টির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষা চলছে।

ঘটনাটি তদন্ত করছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। তারা আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে ঘটনার বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘরবেহর বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিহত দুই শিক্ষার্থীর পরিবার যৌথ বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা ক্যাম্পাসের বাইরে বসবাসরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই ঘটনার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে, যা দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

সূত্রঃ টাম্পাবে২৮

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au