বিশ্ব

ট্রাম্পকে চীনের সতর্কতা

তাইওয়ান ইস্যুতে ভুল ব্যবস্থাপনা হলে সংঘাতে জড়াতে পারে চীন-যুক্তরাষ্ট্র

  • 5:44 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে আলোচনার সময় সি চিন পিং। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৪ মে- তাইওয়ান প্রশ্নটি ঠিকভাবে সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, এ ইস্যু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং সঠিকভাবে পরিচালনা না হলে তা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে আলোচনার সময় সি চিন পিং এই মন্তব্য করেন। বৈঠকে তিনি বলেন, তাইওয়ান প্রশ্ন চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ ইস্যু। এটি সঠিকভাবে সামলানো না গেলে দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি হবে এবং সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে যেতে পারে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। অন্যদিকে, স্বশাসিত এই দ্বীপের প্রধান অস্ত্র সরবরাহকারী ও কূটনৈতিক সমর্থকদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই এই ইস্যু চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় উত্তেজনার কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

দুই দিনের শীর্ষ সম্মেলনের শুরুতে সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, সহযোগিতা হলে দুই পক্ষই লাভবান হয়, আর বিরোধ তৈরি হলে উভয়পক্ষই ক্ষতির মুখে পড়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের কয়েকজন পরিচিত মুখও। তাদের মধ্যে টিম কুক, ইলন মাস্ক এবং জেনসেন হুয়াং রয়েছেন বলে জানা গেছে। আলোচনার শুরুতে মার্কিন শিল্প খাতের জন্য চীনকে আরও উন্মুক্ত করার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প বলেন, সি চিন পিং একজন শক্তিশালী নেতা। তিনি আরও দাবি করেন, এবারের শীর্ষ বৈঠক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হতে পারে এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে।

আলোচনায় ইরান ইস্যুও উঠে আসে। ডোনাল্ড ট্রাম্প সি চিন পিংয়ের প্রতি আহ্বান জানান, তেহরানকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আনতে ভূমিকা রাখতে। তবে বিশ্লেষকদের মতে, এ বিষয়ে চীনের অবস্থান কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে ইরানের প্রতি বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক বিবেচনায়।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au