বাংলাদেশ

পিরোজপুরে নিখোঁজের একদিন পর কবিরাজের মরদেহ উদ্ধার

  • 6:43 pm - May 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
নিহত কবিরাজ নির্মল হালদার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মে- পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার নামে এক গ্রাম্য কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শাহআলম মাস্টারের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। তিনি বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ বা ‘নির্মল কবিরাজ’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মল হালদার দীর্ঘদিন ধরে গ্রাম্য চিকিৎসা ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি সুদের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় তিনি অত্যন্ত হাসিখুশি, সদালাপী ও পরিচিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি নির্মল হালদার। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের ভাগ্নে দিলীপ হালদার বলেন, তার মামার সঙ্গে কারও কোনো প্রকাশ্য বিরোধ ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরি ওজনের দুটি সোনার লকেট পরতেন এবং সঙ্গে নগদ টাকা রাখতেন। কিন্তু মরদেহ উদ্ধারের সময় তার গলায় কোনো স্বর্ণালংকার ছিল না। নগদ টাকা ও মোবাইল ফোনও পাওয়া যায়নি। এ কারণে পরিবারের ধারণা, তাকে হত্যা করে মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল হালদার কুড়িয়ানা বাজারে গিয়েছিলেন। এরপর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। পরে তার নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাও অনুপস্থিত ছিল। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au