কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মদী এ হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে করা দাবির জবাবে আলী মোহাম্মদী বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে মনে করে, তাহলে সেখানে মার্কিন কোনো যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন।
তিনি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ওয়াশিংটন যদি সত্যিই এই জলপথ নিয়ন্ত্রণের দাবি করে, তাহলে অন্তত একটি মার্কিন যুদ্ধজাহাজকে ওই এলাকার কাছাকাছি নিয়ে আসা উচিত।
আলী মোহাম্মদীর হুঁশিয়ারি অনুযায়ী, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া শুধু হরমুজ প্রণালিতে সীমাবদ্ধ থাকবে না। ভারত মহাসাগরসহ আরও বিস্তৃত জলপথে থাকা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজও ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে তিনি দাবি করেন।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ে দুই দেশই পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও হুঁশিয়ারি দিয়ে আসছে। এর আগে আইআরজিসির পক্ষ থেকেও হরমুজ প্রণালির কাছে মার্কিন নৌযান না আসার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
এদিকে, চলমান সংঘাত নিরসনে ইরান সম্প্রতি সাত দিনের একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছে। ওই প্রস্তাবে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর বিষয়টি রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৬ সেপ্টেম্বর ইরানের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে আলজাজিরা জানিয়েছে।
ফলে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও সামনে এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au