বিশ্ব

বিক্রি হয়ে যাচ্ছে ১৭০ বছরের পুরোনো সংবাদপত্র টেলিগ্রাফ

  • 11:48 pm - May 23, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার

মেলবোর্ন, ২৩ মে— ব্রিটেনের ১৭০ বছরের পুরোনো সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের মালিকানা পরিবর্তন হতে চলেছে। মার্কিন বিনিয়োগ সংস্থা রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (২৩ মে) ঘোষণা করেছে, তারা টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের মালিকানা কিনতে ৫০০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬৭৫ মিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তিতে সম্মত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি দীর্ঘদিনের মালিকানা বিতর্কের নতুন মোড়।

এর আগে ২০২৪ সালে রেডবার্ড ক্যাপিটাল আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইএমআই) ফার্মের সঙ্গে ‘রেডবার্ড-আইএমআই’ নামে টেলিগ্রাফের মালিকানা কিনতে চেয়েছিল। তবে সে সময় ব্রিটিশ সরকার বিদেশি রাষ্ট্রের মালিকানায় সংবাদপত্র কেনা নিষিদ্ধ করার আইন পাস করায় এই চুক্তি ব্যর্থ হয়।

বর্তমানে লেবার পার্টির সরকার এই আইন শিথিল করে বিদেশি রাষ্ট্রকে ১৫ শতাংশ পর্যন্ত শেয়ারের অনুমতি দেওয়ায় রেডবার্ড নতুনভাবে এই চুক্তি করেছে। তবে আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের আইএমআই অল্প শেয়ারে মালিকানায় থাকবে।

ডেইলি টেলিগ্রাফ, জনপ্রিয়তার জন্য ‘টোরিগ্রাফ’ নামেও পরিচিত, এটি ব্রিটেনের কনজারভেটিভ পার্টির ঘনিষ্ঠ সংবাদপত্র হিসেবে পরিচিত। ২০২৩ সালে রেডবার্ড-আইএমআই বার্কলি পরিবারের ঋণ পরিশোধ করে টেলিগ্রাফ ও স্পেকটেটর ম্যাগাজিনের মালিকানা নেয়। তবে বিদেশি মালিকানা নিয়ে পার্লামেন্টে বিতর্কের পর গত বছর স্পেকটেটরকে ১০০ মিলিয়ন পাউন্ডে ব্রিটিশ হেজ ফান্ড বিনিয়োগকারী পল মার্শালের কাছে বিক্রি করে দেয় রেডবার্ড-আইএমআই।

১১ বছর বয়সী রেডবার্ড একটি সুপরিচিত গণমাধ্যম বিনিয়োগকারী সংস্থা, যার মালিকানায় রয়েছে স্কাইডান্স মিডিয়া, ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (বোস্টন রেড সক্স ও লিভারপুল এফসি) এবং নিউইয়র্ক ইয়াঙ্কিসের স্পোর্টস নেটওয়ার্ক।

সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে রেডবার্ড কর্তৃপক্ষ বলেছে, এই চুক্তি টেলিগ্রাফের দুই বছরের মালিকানা অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে।

রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনালে বলেন, ‘মালিকানা পরিবর্তন টেলিগ্রাফের জন্য নতুন যুগের সূচনা করবে। আমরা এর প্রযুক্তি, গ্রাহকসংখ্যা ও বৈশ্বিকভাবে এর উপস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রে এর প্রসার বাড়াতে চাই।’

তিনি জানান, রেডবার্ড টেলিগ্রাফের ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণেরও পরিকল্পনা করছে।

রেডবার্ড-আইএমআইয়ের প্রাথমিক চুক্তি ব্যর্থ হওয়ার পর নিউইয়র্ক সানের মালিক ডোভিড এফুনসহ বেশ কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব টেলিগ্রাফ কেনার চেষ্টা করেছিলেন।

২০২৪ সালে সংসদে বিতর্কের পর তৎকালীন কনজারভেটিভ সরকারের সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার মুক্ত সংবাদ ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই চুক্তি স্থগিত করেছিলেন। বর্তমান সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি ১৫ শতাংশ বিদেশি মালিকানার সীমা নির্ধারণ করেছেন, যা মিডিয়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই রাজনৈতিক প্রতিহিংসার চক্র ভাঙতে ব্রিটেনের প্রতি আহ্বান

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে দেশটিতে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au