বিশ্ব

খাবারের খোঁজে বেরিয়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে গাজার ‍শিশুরা

  • 12:46 am - May 27, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
খাবারের জন্য লড়ছে গাজার ক্ষুধার্ত শিশুরা। ছবি: এবিসি নিউজ

মেলবোর্ন, ২৬ মে— ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় অনাহারে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। শিশুটির নাম মোহাম্মদ ইয়াসিন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য প্রকল্প (ডব্লিউএফপি)। এছাড়া গাজায় আরও ৭০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছে সংস্থাটি।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় খান ইউনিস এলাকায় ১০ শিশু নিহত হয়েছে। গাজার কর্মকর্তারা বলছেন, নিছক ‘সময় কাটানোর জন্য’ নিষ্পাপ শিশুদের হত্যা করছে ইসরায়েলি সেনারা।

এদিকে, গাজার মায়েরা ইসরায়েলি হামলায় নিহত তাদের সন্তানদের মরদেহ খুঁজে বেড়াচ্ছেন। নামা শাহওয়ান নামে এক নারী জানান, তার দুই সন্তান ইউরোপীয় গাজা হাসপাতাল এলাকায় হামলার সময় নিহত হয়েছে। ক্ষুধার্ত ওই শিশুরা রুটির সন্ধানে বের হয়েছিল।

শাহওয়ান বিলাপ করে তার সন্তানদের ফেরত চাইছিলেন। তার শঙ্কা, সময়মতো দাফন করতে পারলে মরদেহগুলো রাস্তার কুকুরদের খাবারে পরিণত হবে।

ইসরায়েলের পত্রিকা হারেজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার ৫০০ শিশু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, “গাজার মানুষ সম্ভবত এই যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর পর্যায় পার করছে।” তিনি মার্চ মাস থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের নিন্দা জানান।

সম্প্রতি ইসরায়েল কিছুটা অবরোধ শিথিল করলেও জাতিসংঘ বলছে, প্রতিদিন গাজায় ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করা দরকার। অথচ শুক্রবার মাত্র ৮৩টি ট্রাক প্রবেশ করেছে, যার মধ্যে ছিল আটা, খাবার, ওষুধ ও চিকিৎসা সামগ্রী।

সংকট এতটাই গভীর যে খাদ্য নিতে গিয়ে হামলার শিকার হয়েছে অনেকেই। এরপরেও ত্রাণবাহী কনভয়গুলোর সামনে ভিড় করছে হাজার হাজার মানুষ।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা জানানো হয়েছে।

ইসরায়েল বলছে, অবরোধের উদ্দেশ্য হলো গাজায় বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি আদায়ে হামাসের ওপর চাপ সৃষ্টি করা। তাদের অভিযোগ, হামাস ত্রাণ সামগ্রী চুরি করছে – যদিও হামাস তা অস্বীকার করেছে।

গাজার গণমাধ্যম অফিস বলছে, ইসরায়েলের হামলায় প্রকৃত নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ ১০ হাজারের বেশি ফিলিস্তিনির বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই।

এই শাখার আরও খবর

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে সংখ্যালঘু নিরাপত্তা

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নতুন করে আঞ্চলিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে আসন্ন সীমান্ত বৈঠককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ…

ভারতের এআই বিপ্লবে ৩০ বিলিয়ন ডলারের বাজি, বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার রবিন খুদার নতুন মহাপরিকল্পনা

মেলবোর্ন,  ৯ জুন- ভারতের দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা…

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

মেলবোর্ন,  ৯ জুন- দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৯ জুন) দিনের বিভিন্ন সময়ে পরিচালিত এসব হামলায় কয়েকজন নিহত এবং…

রাশিয়ার চাপ সত্ত্বেও আর্মেনিয়ার নির্বাচনে পশ্চিমাপন্থীদের জয়

মেলবোর্ন,  ৯ জুন- রাশিয়ার রাজনৈতিক চাপ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও আর্মেনিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-এর নেতৃত্বাধীন মধ্যপন্থী দল সিভিল…

তৃণমূলের চাওয়া: পতন থেকে উত্তরণের ১৪ দফা রোডম্যাপ

মেলবোর্ন,  ৯ জুন-   ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—বাংলাদেশ আওয়ামী লীগ টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই ১৫ বছরে দেশের চেহারা বদলেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au