বিশ্ব

গাজার খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের ‘হামলা’

  • 11:36 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৯ মে— মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সংস্থা এএফপি’র ভিডিওতে দেখা গেছে, লোকজন দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে জোর করে ঢুকে পড়ে আটা ও খাবারের কার্টন নিয়ে যাচ্ছে, এ সময় গুলির শব্দ শোনা যায়।

গুলি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ দেয়া ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে।

গত সপ্তাহে এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আটা ও খাবার বোঝাই ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে।

ডব্লিউএফপি আরো জানায়, “গাজায় এখনই খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন। একমাত্র এভাবেই মানুষকে আশ্বস্ত করা যাবে যে তারা না খেয়ে মরবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।

তাদের লক্ষ্য এই খাদ্য সহায়তা যেন হামাসের হাতে না পৌঁছায়। তবে সশস্ত্র গোষ্ঠী হামাস শুরু থেকেই বলে আসছে তারা ত্রাণ চুরি করছে না। জিএইচএফ যে পন্থায় কাজ করছে তা জাতিসংঘের বিধান অনুযায়ী অনৈতিক।

জাতিসংঘ বলেছে, মঙ্গলবার রাফাহ শহরে জিএইচএফ এর একটি বিতরণ কেন্দ্র চালু হওয়ার একদিন পরেই মানুষ জোর করে ঢুকে পড়লে ৪৭ জন আহত হন।

অসহায় মানুষদের জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক থেকে মালামাল লুট করতেও দেখা যায়। সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au