বিশ্ব

ভারতের অর্থনীতি ‘ধারণার চেয়েও বেশি’ বাড়ছে

  • 1:53 pm - May 31, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ভারতের অর্থনীতির আকার বাড়ছে। গ্রাফিক্স ছবি

মেলবোর্ন, ৩১ মে— ভারতের অর্থনীতি জানুয়ারি-মার্চে সাত দশমিক চার শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে অনিশ্চয়তা থাকলেও এটি পূর্বাভাসের চেয়েও বেশি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতের নির্মাণ ও উৎপাদন খাতে প্রবৃদ্ধির কারণে এই বৃদ্ধি হয়েছে।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বার্ষিক হিসাবে ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসের তুলনায় বেশি হয়েছে। এটি আগের প্রান্তিকে সংশোধিত ছয় দশমিক চার শতাংশ বৃদ্ধির চেয়েও উর্ধ্বমুখী।

শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এটি জানুয়ারি-মার্চ ২০২৪-এর পর থেকে সবচেয়ে দ্রুত জিডিপি প্রবৃদ্ধি।

ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. আনন্দ নাগেশ্বরন বলেন, “যেখানে বিশ্বে প্রবৃদ্ধির সংকট চলছে, সেখানে ভারতের প্রবৃদ্ধি স্থির রয়েছে।”

তিনি বলেন, ভারত অন্যান্য বড় অর্থনীতিগুলোর চেয়ে এগিয়ে। যেমন চীনের অর্থনীতি এই সময়ে পাঁচ দশমিক চার শতাংশ বেড়েছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) আশা করছে, ১ এপ্রিল শুরু হওয়া নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ছয় দশমিক পাঁচ শতাংশ। এই হারে, ভারত বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধিশীল বড় অর্থনীতি হিসেবে থাকবে। এছাড়া দেশটি আইএমএফের হিসেব অনুযায়ী, চার দশমিক ১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছে জাপানের সমান হতে পারে।

অর্থনীতিবিদ সাক্ষী গুপ্ত বলেন, “এই প্রান্তিকের জিডিপি পূর্বাভাসের চেয়ে বেশি এসেছে। এটি বোঝায়, গত বছরের মাঝামাঝির মন্থরতা কাটিয়ে উঠেছে অর্থনীতি।”

তবে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রবৃদ্ধি বৈশ্বিক মন্দা ও আমেরিকার শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৬ শতাংশ। আলোচনার কারণে এটি ৯ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

সিঙ্গাপুর-ভিত্তিক ডিবিএস ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রাধিকা রাও বলেন, “আমরা আশা করছি ২০২৬ অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধি মাঝামাঝি ছয় শতাংশের আশপাশে স্থিতিশীল হবে। কৃষি উৎপাদন, মূল্যস্ফীতি কমে যাওয়া এবং সরকারি ব্যয় স্থিতিশীল থাকলে প্রবৃদ্ধি বজায় থাকবে।”

তবে তিনি সতর্ক করে বলেন, “বাহ্যিক অনিশ্চয়তা বাণিজ্য ও বিনিয়োগ খাতে প্রভাব ফেলতে পারে।”

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au