বিশ্ব

করাচিতে ভূমিকম্পের সুযোগ নিয়ে জেল পালাল দুই শতাধিক বন্দী

  • 8:01 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
জেল পালানোর গ্রাফিক্স ছবি।

মেলবোর্ন, ০৪ জুন— পাকিস্তানের বন্দর নগরী করাচিতে সোমবার শেষ রাতে এক নাটকীয় জেল ভাঙার ঘটনায় দুই শতাধিক বন্দি পালিয়ে গেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিরাপত্তা কর্তৃপক্ষ বন্দিদের সেল থেকে সরিয়ে নেওয়ার সময় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার কর্মকর্তারা জানান, রাতের শেষভাগে এই ঘটনার সময় এক বন্দি নিহত এবং তিনজন নিরাপত্তারক্ষী আহত হন।

সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান বলেন, “ভূমিকম্পের সময় বন্দিদের নিরাপদে সেল থেকে বের করা হয়। তারা তখনও সেলের বাইরে ছিল। এ সময় হঠাৎ রক্ষীদের ওপর বন্দিরা হামলা করে। তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। গুলি চালায় এবং পালিয়ে যায়।”

সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে অবস্থিত ওই কারাগার থেকে ২১৬ জন বন্দি পালিয়েছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তা কাশিফ আব্বাসি।

মঙ্গলবার সকালে তিনি জানান, এর মধ্যে ৭৮ জনকে এরই মধ্যে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, বাকিদের ধরতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। পলায়নকারী বন্দিদের কেউই সন্ত্রাসবাদ বা উগ্রপন্থার মামলায় দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন ছিলেন না।

সিন্ধুর ইন্সপেক্টর জেনারেল গোলাম নবী মেমন কারাগার পরিদর্শন শেষে জানান, কারাগারে অধিকাংশ বন্দি মাদক সংশ্লিষ্ট মামলায় আটক। যাদের অনেকেই মানসিক রোগে আক্রান্ত।

আদালতে স্থানান্তরের সময় মাঝে মাঝে বন্দি পালানোর ঘটনা ঘটলেও, এ ধরনের পূর্ণমাত্রার জেল ভাঙা পাকিস্তানে অত্যন্ত বিরল।

এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা, যা ২০১৩ সালের দেরা ইসমাইল খানে তালেবান হামলার কথা মনে করিয়ে দেয়। সে সময়ও দুই শতাধিক বন্দী পালিয়ে গিয়েছিল।

উল্লেখ্য, রবিবার সকাল ১০টা ২৫ থেকে সোমবার সকাল ১০টা ২৫ পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ছয়বার ভূমিকম্প হয়েছে করাচিতে। আতঙ্ক ছড়ালেও ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পিএসসি’র শীর্ষ কর্মকর্তা আমির হায়দার জিও নিউজকে জানিয়েছেন, ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং সবচেয়ে দুর্বলটির মাত্রা ছিল ৩ দশমিক ২।

সবগুলো এপিসেন্টার ছিল করাচির কায়দাবাদ এলাকায়, ভূপৃষ্ঠের ১০ থেকে ১২ কিলোমিটার গভীরে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au