বিশ্ব

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফের পদত্যাগ

  • 6:46 pm - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন, ০৪ জুন- নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারে ভাঙনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুফ। জোটের প্রধান অংশীদার ও ইসলামবিরোধী রাজনৈতিক নেতা গির্ট উইল্ডারস নেতৃত্বাধীন পিভিভি দল জোট ছাড়ার পর মঙ্গলবার (৩ জুন) এই ঘোষণা দেন তিনি।

স্কুফের পদত্যাগ ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে সামনে এগিয়ে আসছে আগাম নির্বাচনের সম্ভাবনা। তবে আগামী অক্টোবরের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, কারণ ঐতিহাসিকভাবে ডাচ রাজনীতিতে সরকার গঠনে দীর্ঘ সময় লাগে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উইল্ডারসের পিভিভি-র মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন, আর বাকি মন্ত্রীরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন।

এই রাজনৈতিক সংকট এমন সময়ে দেখা দিল, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থার উত্থান হচ্ছে এবং অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। এসব বিষয় ইউরোপের রাজনৈতিক ঐক্য এবং রাশিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সংক্রান্ত নীতিগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গির্ট উইল্ডারস জানান, আশ্রয় ও অভিবাসন ইস্যুতে জোটের অন্য তিন দল তার প্রস্তাবকে সমর্থন না দেওয়ায় তিনি জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে উইল্ডারস লেখেন, “অভিবাসন নিয়ে আমাদের পরিকল্পনায় জোটের সম্মতি পাওয়া যায়নি। তাই পিভিভি ক্ষমতাসীন জোট ছাড়ছে।”

বর্তমানে জোটের অন্য দলগুলো সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করতে পারে, তবে বিশ্লেষকদের মতে এর সম্ভাবনা কম। ইতোমধ্যে বিরোধী দলগুলো নতুন নির্বাচনের দাবিতে সরব হয়েছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au