বিশ্ব

রিলস বানাতে গিয়ে ভারতে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরীর মৃত্যু

  • 11:17 pm - June 05, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার

মেলবোর্ন, ০৫ জুন— ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় যমুনা নদীতে গোসলের রিলস বানাতে গিয়ে ছয় কিশোরী পানিতে ডুবে মারা গেছে।

উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মোবাইল ফোনে রিলস বানানোর সময় পানিতে ডুবে মারা গেছে তারা। খবর এনডিটিভির।

আগ্রার সরকারি কর্মকর্তাদের মতে, ওই ছয় কিশোরী আশপাশের কৃষি জমিতে কাজ শেষে নদীর পাড়ে যায় এবং শরীর শীতল করার জন্য পানিতে নামে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথম দিকে তারা নদীর ধারে খেলছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও করছিল। এরপর ধীরে ধীরে গভীর পানিতে চলে গেলে স্রোতের টানে ভেসে যায় তারা।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় চারজন ডুবে যায় এবং বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই কিশোরীও মারা যায়। এর ফলে সেখানে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়।

মৃত ছয়জনই সেখানকার একটি গ্রামের বাসিন্দা। হঠাৎ এই মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই কিশোরীদের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, নদীর ধারে জমিতে কাজ করছিল তারা। প্রচণ্ড গরমের কারণে তারা পানিতে নামে। তাদের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটবে কল্পনাও করিনি।

এই সংবাদ ছড়িয়ে পড়তেই গ্রামে শোকের ছায়া নেমে আসে। আতঙ্কিত লোকজন নদীর পাড়ে ছুটে যান। পরে স্থানীয়রা এই ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান। ছয় কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তে ছয়জনই পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত সব পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au