বিশ্ব

প্রেসিডেন্টের দায়িত্বকালীন বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে তদন্তের নির্দেশ ট্রাম্পের

  • 7:53 am - June 06, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন, ০৬ জুন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ, বাইডেনের সহকারীরা সাবেক প্রেসিডেন্টের মানসিক দুর্বলতা গোপন রেখেছিলেন এবং অটোপেন ব্যবহারের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছেন।

বুধবার (৪ জুন) এক প্রেসিডেনশিয়াল আদেশে এই তদন্তের ঘোষণা দেওয়া হয়।

এতে হোয়াইট হাউজের উপদেষ্টা ডেভিড ওয়ারিংটন এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের আদেশে বলা হয়েছে, বাইডেনের মানসিক অবস্থার বিষয়ে জনসাধারণকে প্রতারিত করার ষড়যন্ত্রে কয়েকজন ব্যক্তি লিপ্ত ছিলেন এবং তারা অসাংবিধানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করেছেন।

এতে আরও অভিযোগ করা হয়, বাইডেনের সহকারীরা তার স্বাক্ষরের জন্য অটোপেন ব্যবহার করে ‘প্রেনিডেন্টের ক্ষমতা দায়িত্বজ্ঞানহীনভাবে ব্যবহার করেছেন’।

ট্রাম্প বলেন, এই ষড়যন্ত্র মার্কিন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও উদ্বেগজনক কেলেঙ্কারির একটি।

৮২ বছর বয়সী বাইডেন এসব অভিযোগকে ‘উদ্ভট’ আখ্যা দিয়ে বলেছেন, এটি ধনীদের জন্য ট্যাক্স ছাড় বাড়াতে নেওয়া বিল থেকে জনমনোযোগ সরানোর জন্য ট্রাম্পের একটি কৌশল।

তিনি স্পষ্ট করে বলেন, আমার শাসনামলে ক্ষমার আদেশ, নির্বাহী আদেশ, আইন ও ঘোষণাপত্রগুলো আমি নিজেই করেছি। এর অন্যথা ভাবা একেবারেই মিথ্যা।

বাইডেনের সহকারীরা জানিয়েছেন, প্রেসিডেন্টের দলিলে স্বাক্ষরের জন্য অটোপেন ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রে বহুদিন ধরেই বৈধ পদ্ধতি হিসেবে গৃহীত। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ দীর্ঘদিন ধরেই অটোপেন ব্যবহারকে বৈধ স্বাক্ষর হিসেবে মেনে আসছে।

 

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au