বিশ্ব

ট্রাম্পকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছি: মাস্কের অনুশোচনা

  • 7:37 am - June 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১২ জুন— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বিরোধে জড়িয়ে এখন অনুশোচনায় ভুগছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি লিখেছেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত। এগুলা বাড়াবাড়ি হয়েছে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক এমন সময়ে পোস্টটি দিলেন যখন ট্রাম্প তার সঙ্গে সম্পর্ক ঠিক করার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে ‘কিছুটা হতাশ’ হলেও খুব বেশি বিচলিত নন বলেও জানিয়েছেন।

ট্রাম্পের কর ও ব্যয়ের বিল নিয়ে মূলত বিরোধে জড়িয়েছিলেন মাস্ক। তিনি একে ‘বিরক্তিকরভাবে জঘন্য’ বলেও অভিহিত করেন।

পরে ট্রাম্প বিষয়টি নিয়ে বলেন, “আমি মনে করি, এটা বলার কারণে সে খুবই খারাপবোধ করেছে।”

ট্রাম্পের বাজেট বিলে ধনীদের জন্য বড় ধরনের কর ছাড় রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা ব্যয়ও বাড়ানো হয়েছে। তবে এই করছাড়কে যথেষ্ট মনে করেন না মাস্কসহ বেশ কিছু ধনকুবের।

তার মতে, এই বিলের কারণে বছরের শেষার্ধে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

ট্রাম্পের সঙ্গে বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে মাস্ক কোনো প্রমাণ ছাড়াই শিশু নিপীড়ক জেপরি এপস্টেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘মাস্ক পাগল হয়ে গেছে’। তিনি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি বাতিলের হুমকিও দেন।

বিবিসি জানিয়েছে, মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিয়ে করা অনেকগুলো পোস্ট সরিয়ে নিয়েছেন। এর মধ্যে ট্রাম্পকে অভিশংসিত করে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের দাবি জানানো পোস্টও ছিল।

২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারে সবচেয়ে বেশি টাকা দিয়েছিলেন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর তাকে সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধানের দায়িত্ব দেন ট্রাম্প। মেয়াদ শেষ হওয়ার আগেই ১২৯ দিন পর সেই দায়িত্ব ছেড়ে দেন মাস্ক।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au