‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…
মেলবোর্ন, ১২ — যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, চুক্তির আওতায় বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামালের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে চীন। বিনিময়ে দেশটির শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে পারবেন।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে দুই দিন ধরে দীর্ঘ আলোচনার পরে চুক্তিতে পৌঁছেছে দেশ দুটি।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হোওয়ার্ড লুটনিক জানান, চুক্তির একটি কাঠামো গত মাসেই সুইজারল্যান্ডের জেনেভায় তৈরি হয়েছিল।
ট্রুথ সোস্যালে করা এক পোস্টে ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট শি এবং আমার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে চীনের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। চীন আগে চুম্বক ও প্রয়োজনীয় যেকোনো বিরল খনিজ সরবরাহ করবে। একইভাবে আমরা চীনের যা পেতে রাজি ছিল, সেগুলো সরবরাহ করব। দেশটির শিক্ষার্থীরা আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে (যা সবসময়ই আমার জন্য ভালো হয়েছে!)। আমরা মোট ৫৫ শতাংশ শুল্ক পাচ্ছি। চীন ১০ শতাংশ পাচ্ছে।
চুক্তিটি কীভাবে বাস্তবায়িত হবে সেটি এখনও বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও এখন পর্যন্ত কিছু জানায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au