লিড নিউজ

মধ্যরাতে ইরানে ইসরায়েলের ব্যাপক হামলা, বহু হতাহতের শঙ্কা, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা

  • 1:16 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:৫৮ বার
হামলার পর আগুন জ্বলছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

মেলবোর্ন, ১৩ জুন— ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা থেকে শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ইরান আগে থেকেই কঠিন প্রতিশোধের হুমকি দিয়ে রেখেছিল।

ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে। তবে, ইরানি গণমাধ্যমগুলো বলছে, আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে।

ইরানি টেলিভিশনগুলো বিস্ফোরণের কিছু ভিডিও ফুটেজও প্রচার করেছে।

টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেছে। তারা এই অভিযানের নাম দিয়েছে ‘নেশন অব লায়ন্স’।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় অনেক যুদ্ধবিমান অংশ নেয়। ইসরায়েলের ভাষ্য—এটি ছিল একটি সুনির্দিষ্ট এবং প্রতিরোধমূলক হামলা। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, হামলায় তেহরানের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিছু ছবিও প্রকাশ করেছে, যাতে ধ্বংস হওয়া ভবনের চিত্র দেখা গেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: তাসনিম নিউজ এজেন্সি।

ইসরায়েলের এক সামরিক মুখপাত্র জানান, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে শিক্ষা কার্যক্রম, জনসমাগম এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে স্থানীয় সময় রাত ১২টা থেকে।

ইসরায়েল বলছে, তারা প্রতিরক্ষা নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন এনেছে। দেশজুড়ে কেবল প্রয়োজনীয় কার্যক্রম চলবে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নেয়নি। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ইসরায়েল মনে করছে এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে তিনি ইরানকে সতর্ক করে বলেন, মার্কিন স্বার্থ কিংবা সেনাদের ওপর হামলা না চালাতে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা। তিনি জানান, ‘অভিযান চলবে যতক্ষণ না মিশন সফল হয়।’

এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে বিমানবন্দরটি সরাসরি হামলার শিকার হয়নি।

এই শাখার আরও খবর

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au