বিশ্ব

ইসরায়েলের হামলায় আইআরজিসির অ্যারোস্পেসের প্রধানসহ ২০ কমান্ডার নিহত

  • 5:13 am - June 14, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

মেলবোর্ন, ১৪ জুন— ইসরায়েলের ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’ হামলায় ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিকালে রাজধানী তেহরানে আইআরজিসির একটি গোপন ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠকে বসেন জেনারেল হাজিজাদেহ ও অন্যান্য শীর্ষ কমান্ডাররা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের ওপর পাল্টা হামলার কৌশল নির্ধারণ।

কিন্তু বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ওই কমান্ড সেন্টার লক্ষ্য করে বাঙ্কার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের যুদ্ধবিমান। এতে জেনারেল হাজিজাদেহ এবং আইআরজিসির ড্রোন ইউনিট ও এয়ার ডিফেন্স ইউনিটের প্রধানসহ ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ছিল তেহরানের পারমাণবিক সক্ষমতা প্রতিহত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের সূচনা।

শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ আটটি বড় শহরে ব্যাপক বিমান হামলা চালায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনাসহ অন্তত ১০০টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়।

ইসরায়েল, পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au