লিড নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও ‘তীব্র’ হবে: ইরান

  • 2:03 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ১৫ জুন— ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে হামলা শুরু করেছে তা অব্যাহত থাকবে এবং সময়ের সঙ্গে তীব্র হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজকে এমনটাই জানিয়েছেন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা।

তিনি আরও বলেছেন, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও ধ্বংস করে দেওয়া হবে- কারণ ইরানে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী মনে করে তেহরান।

এখন পর্যন্ত চার ধাপে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯০ জনেরও বেশি।

ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও ক্ষেপণাস্ত্রের সংখ্যা এতই বেশি ছিল যে এর অনেকগুলোকে আটকানো সম্ভব হয়নি।

তেলআবিবের পাশের শহর রামাত গানের মেয়র কারমেশ শাহা বলেছেন, “উপসাগরীয় যুদ্ধ ও অপারেশন আয়রন সোর্ডের সময়ও আমাদের শহর আক্রান্ত হয়েছিল। কিন্তু এবারের আক্রমণের তীব্রতা ছিল আগের যেকোনো সময়ের থেকে ভিন্ন মাত্রার। আমরা এমনটা কখনোই দেখিনি।”

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির সদ্য নিয়োগ পাওয়া প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি, ফুয়েল ট্যাংকার, ইসরায়েলি নেতা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইলেকট্রনিক্স যুদ্ধ উপকরণ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অস্ত্র উৎপাদন কারখানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের সংবাদপত্রিকা আল আরাবিয়া জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই দুই হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করা হতে পারে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্বল্প সময়ে এত বেশি সংখ্যক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট মনিটরএক্স বিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। ক্যাপশনে দাবি করা হয়েছে- এটি ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান।

অপর আরেকটি ভিডিওতে একজন প্যারাট্রুপারকে আকাশে দেখা গেছে। বলা হচ্ছে, ইনিই এফ-১৬ এর পাইলট। প্রেস টিভি এর আগে একজন পাইলট আটকের দাবি করলেও ইসরায়েল তা অস্বীকার করেছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au