বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা বাতিল

  • 6:51 am - June 15, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন, ১৫ জুন— যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা হবে না বলে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাঈদি। এই আলোচনার মধ্যস্থতা করে আসছিল ওমান। রবিবার দেশটির রাজধানী মাসকাটে এই আলোচনা হওয়ার কথা ছিল।

এই ঘোষণার একদিন আগে ইসরায়েল ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী নিহত হন। পারমাণবিক স্থাপনাগুলোতেও বোমা হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই এই হামলা।

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে ফোন করে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছেন। তিনি ইরানের ওপর হামলা চালিয়ে পারমাণবিক আলোচনাকে বানচাল করার চেষ্টা করছেন।

এরদোয়ানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি পেজেশকিয়ানকে আরও বলেন, ইসরায়েলের এই হামলার উদ্দেশ্য হলো গাজায় যা ঘটছে, তা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নেওয়া। তিনি গাজায় চলমান ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, ইসরায়েলের এই ‘বর্বরোচিত’ হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়া ন্যায্য নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ শুক্রবার বলেন, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার আর কোনো অর্থ নেই। তিনি বলেন, ওয়াশিংটন এই হামলায় ইসরায়েলকে সমর্থন দিয়েছে।

বাঘাঈ বলেন, “একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার ইসরায়েলকে আমাদের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে—এই অবস্থায় সংলাপের কোনো মানে নেই।”

তিনি আরও বলেন, “রবিবার এই বিষয়ে আমরা কী সিদ্ধান্ত নেব, তা এখনও পরিষ্কার নয়।”

তার মতে, ইসরায়েল কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পেরেছে এবং যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া এই হামলা সম্ভব হতো না। তিনি যুক্তরাষ্ট্রকে এই হামলার সহযোগী বলেও অভিযুক্ত করেন।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au