লিড নিউজ

তেলআবিবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত, ঘড়বাড়ি ধ্বংস

  • 5:44 pm - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ঘড়বাড়ি ধ্বংসের চিত্র। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ১৬ জুন— পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৬ জুন) ভোরে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। যার ফলে দেশজুড়ে রকেট সতর্কতা সাইরেন বেজে ওঠে। হামলায় এখন পর্যন্ত পাঁচজন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি স্বেচ্ছাসেবক-ভিত্তিক জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা ইউনাইটেড হাটজালাহ।

টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পেতাহ তিকভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জনগণকে সতর্ক করে বলেছে, কেউ যেন হামলার স্থান বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন, কারণ শত্রুপক্ষ এসব তথ্য নজরে রেখে পরবর্তী হামলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগান ডেভিড এডাম (এমডিএ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলার চারটি স্থান চিহ্নিত করেছে এবং সেখানে জরুরি সেবা দিচ্ছে। এ পর্যন্ত অন্তত ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং বাকিরা হালকা আহত হয়েছেন। এছাড়াও অনেকেই আতঙ্ক ও উদ্বেগে মানসিক চাপে ভুগছেন।

এদিকে হাইফা শহরেও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম কান। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইসরায়েলের কিছু অঞ্চলে হুতিদের হামলার সতর্কতা সাইরেনও সক্রিয় হয়ে ওঠে।

হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলের উত্তরাঞ্চল, বিশেষ করে রোশ হানিকরা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সতর্কতা সাইরেন বেজে ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

পুলিশ জানিয়েছে, উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলো বিদেশি সংবাদমাধ্যমের দ্বারা চিত্রায়িত হচ্ছে—এ বিষয়ে তারা ঘটনাস্থলে তদন্ত করছে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এই মুহূর্তে দেশজুড়ে চরম নিরাপত্তা সতর্কতা বজায় রাখা হয়েছে। জনগণকে অনুরোধ করা হয়েছে যেন তারা নিরাপদ আশ্রয়ে অবস্থান করেন এবং কোনো গুজবে কান না দেন।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au