সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে চার মাজারে হামলা

  • 12:51 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ঠাকুরগাঁওয়ে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত চার মাজারে শুক্রবার দিবাগত রাতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। শনিবার সকালে সত্যপীরের মাজারে। ছবি: কালের কণ্ঠ

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- ঠাকুরগাঁও পৌর শহরে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত এসব মাজারে দুর্বৃত্তরা হামলা চালায়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের কোনো এক সময় এই হামলার ঘটনা ঘটে। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে পাশের মসজিদে যাওয়ার পথে তারা মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব পুরনো মাজারে নিয়মিত ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াত রয়েছে। এর আগে কখনো এ ধরনের ঘটনার নজির নেই। মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এই শাখার আরও খবর

সংস্কার ছাড়া নিম্ন প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হতে পারবে না বাংলাদেশ

প্রয়োজনীয় অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার না হলে বাংলাদেশ দীর্ঘদিন নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটে আটকে থাকতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা…

ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে

কক্সবাজারের উখিয়ার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে এবার তরল হাইড্রোকার্বন বা তেলের উপস্থিতিও পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম…

মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড?

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে থাকবে,…

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ধ্যার পর বের হচ্ছে না মানুষ

ওটিএন বাংলা রিপোর্ট: খুলনায় খুন, ছিনতাই, অপহরণ ও মাদক কারবারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক মামলা ও গ্রেপ্তারের পরও থামছে না…

গুলির মুখে সহকর্মী ও আহত ব্যক্তিকে সহায়তা: জাতীয় সাহসিকতার পুরস্কার পেলেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: সিডনির ক্রয়ডন পার্কে গোলাগুলির সময় নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সহকর্মী ও আহত এক ব্যক্তিকে সহায়তা করায় অস্ট্রেলিয়ার ২০২৬ সালের জাতীয় সাহসিকতার পুরস্কার…

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দুর্গাপূজা: শিক্ষার্থীদের হাত ধরে নতুন ইতিহাস

ওটিএন বাংলা, নিউক্যাসেল: পূজার আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ তখনও নিউক্যাসেলে পৌঁছায়নি দুর্গাপ্রতিমা। পুরোহিত, ঢাক ও পূজার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au